shono
Advertisement

Breaking News

ITGOA

পশ্চিমবঙ্গ আয়করের আইটিজিওএ-র নতুন কমিটি গঠন, প্রথমবার নির্বাচিত মহিলা সভাপতি

বঙ্গীয় আয়কর প্রশাসনে তৈরি হল নতুন এক ইতিহাস। এই প্রথম পশ্চিমবঙ্গ আয়কর গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের (আইটিজিওএ) শীর্ষ পদে বসলেন এক নারী। সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডিশনাল কমিশনার মোনালিসা মুখার্জি।
Published By: Buddhadeb HalderPosted: 12:57 PM Apr 11, 2026Updated: 12:57 PM Apr 11, 2026

বঙ্গীয় আয়কর প্রশাসনে তৈরি হল নতুন এক ইতিহাস। এই প্রথম পশ্চিমবঙ্গ আয়কর গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের (আইটিজিওএ) শীর্ষ পদে বসলেন এক নারী। সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডিশনাল কমিশনার মোনালিসা মুখার্জি। এই ঘটনাকে সংগঠনের দীর্ঘ পথচলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহলের আধিকারিকরা।

Advertisement

সম্প্রতি আয়োজিত নির্বাচনে আগামী দু’বছরের জন্য এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সেখানে মোনালিসা মুখার্জির পাশাপাশি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুমন রায়। নবগঠিত এই কমিটির কাঁধেই এখন সংগঠনের আগামী দিনের রূপরেখা তৈরির ভার। আধিকারিকদের দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যা মেটানো এবং প্রশাসনিক স্তরে সমন্বয় সাধনে এই নতুন নেতৃত্ব উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

সংগঠন সূত্রের খবর, সদস্যদের স্বার্থরক্ষা এবং দফতর পরিচালনায় গতি আনাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য। প্রশাসনিক উন্নয়নের পাশাপাশি কর্মীদের দাবিদাওয়া নিয়েও সরব হবে এই নেতৃত্ব। আগামী ২৪ মাস সুমন ও মোনালিসা জুটির হাত ধরেই সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে। নারী নেতৃত্বের এই নতুন অধ্যায় আয়কর দফতরের অন্দরে ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement