Advertisement
'২৩ বছর...এখনও আমার', ছেলেবেলার ছবি পোস্ট করে প্রেমের গুঞ্জনে সিলমোহর প্রেরণার!
অভিনয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সর হিসেবেও পরিচিতি পেয়েছেন প্রেরণা। ব্যবসাও রয়েছে তাঁর।
পরিচিত মুখ প্রেরণা ভট্টাচার্য। একটা সময়ে ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন। এখন অভিনয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সর হিসেবেও পরিচিতি পেয়েছেন প্রেরণা। ব্যবসাও রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে বন্ধু শুভজিৎ কুণ্ডুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। যদিও প্রেরণা বরাবরই জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিনের বন্ধু। রবিবার সেই বন্ধুর সঙ্গেই একটি ছবি পোস্ট করেছেন প্রেরণা। ক্যাপশনে লিখেছে, '২৩ বছর...এখনও আমার।' এতেই জোর চর্চা শুরু হয়েছে।
২০১৬ সালে জনপ্রিয় টলি অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে বিয়ে হয় প্রেরণার। কিন্তু সেই সংসার সুখের হয়নি। এরপর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। আগেই দ্বিতীয় বিয়ে করেছেন ইন্দ্রনীল। তবে একাই ছিলেন প্রেরণা। অভিনয়, ভ্লগিং নিয়েই মেতে ছিলেন তিনি। তবে গত কয়েকমাস ধরে তাঁর ভিডিওতে প্রায়ই দেখা যায় ইনফ্লুয়েন্সর শুভজিৎ কুণ্ডুকে। চলতি বছরে একটি বিয়েবাড়িতে তাঁদের ছবিকে কেন্দ্র করে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল।
সেই সময় প্রেরণা বলেছিলেন, "শুভ আমার খুব ভাল বন্ধু। এই বন্ধুত্ব যদি ভবিষ্যতে অন্য দিকে গড়ায়, তা নিয়ে তো এখনই কিছু বলতে পারব না। আমার যে কোনও সমস্যায়, ভাল সময়ে এবং মন্দ সময়ে ওকে পাশে পাই। পরে কী হবে এখন জানা নেই।" তারপর পেরিয়েছে অনেকটা সময়।
রবিবার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন প্রেরণা। একটি স্কুলজীবনের। স্কুলের পোশাকে শুভজিতের সঙ্গে তাঁর ছবি। আরেকটি ছবি পাহাড়ের কোলে দাঁড়ানো। সেখানেও এক ফ্রেমে শুভজিৎ ও প্রেরণা। ক্যাপশনে লিখেছেন, '২৩ বছর.... এখনও আমারই। এখনও আমার পাগলামোর সঙ্গী।' নিন্দুকদের দাবি, ক্যাপশনে আসলে প্রেমের গুঞ্জনেই সিলমোহর দিয়েছেন প্রেরণা।
আসলে শুভজিতের সঙ্গে প্রেরণার বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে গাঢ় হয়েছে। অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার আগেই বলেছিলেন, "আমাদের সম্পর্কটা একেবারে পরিবারের মতো। আনন্দ, দুঃখ, রাগ, মজা-সব ভাগ করে নিয়েছি আমরা।" যদিও তখন তিনি বলেছিলেন, প্রেম-বিয়ে নিয়ে কোনও প্ল্যানিংই নেই। তবে এখন কী সিদ্ধান্ত বদল করলেন? প্রশ্ন অনুরাগীদের।
অভিনয়ে পা রেখেই সকলের মন জিতে নিয়েছিলেন প্রেরণা। শেষ জগদ্ধাত্রী সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে ভ্লগিং আর ব্যবসায় মন দিয়েছেন তিনি। একটি নেল পার্লারও খুলেছেন তিনি। প্রেরণার মা-ও অত্যন্ত পরিচিত অভিনেত্রী। তবে বর্তমানে অসুস্থ তিনি। ক্যানসারের চিকিৎসা চলছে তাঁর।
১০ মিনিটে বিপিন সিংয়ের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এটাই ডার্বিতে প্রথম গোল তাঁর। জানালেন, ডার্বিতে প্রথম গোল করে খুশি। এখন লাল-হলুদ খেলোয়াড়দের লক্ষ্য যে এএফসি-র মূল পর্ব তা জানালেন কার্যত সকলে। জয় গুপ্তা বললেন, "ইস্টবেঙ্গল সমর্থকরাই চ্যাম্পিয়ন হতে উদ্বুদ্ধ করেছে।" মহম্মদ রশিদ বলেন, "কাজ এখনও শেষ হয়নি।" অর্থাৎ লাল-হলুদকে আরও ট্রফি এনে দিতে চাইছেন তিনি।
চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল বলেন, "২০২৩ সালের ডুরান্ড ফাইনালের বদলা নিলাম। সেটা আমার ইস্টবেঙ্গলে প্রথম বছর ছিল। আজ খুব খুশি। ক্লাবের হয়ে দু'টো ট্রফি জিতলাম। আজ এই জয় উপভোগ করব। তারপর আন্তর্জাতিক স্তরে ইস্টবেঙ্গল ক্লাবের সম্মান যাতে বাড়ানো যায়, সেই চেষ্টা করব।" আজ ইস্টবেঙ্গলের মেয়েদের জন্যও গর্বের দিন। মালয়েশিয়ার সাবাহ এফএ-কে ২-০ গোল হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছেছে ইস্টবেঙ্গল।
Published By: Tiyasha SarkarPosted: 06:24 PM Aug 23, 2026Updated: 09:00 PM Aug 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
