Advertisement
গণেশ পুজোয় এই রঙের পোশাক পরুন, সিদ্ধিদাতার আশীর্বাদে ধনধান্যে ভরবে সংসার
গণেশের মূর্তি প্রতিষ্ঠার সময় কোন রঙের পোশাক পরা উচিত?
রাত পোহালেই গণেশ চতুর্থী। সেজেগুজে উৎসবে শামিল হতে প্রস্তুত বেশিরভাগ মানুষ। শুধু নিয়ম মেনে পুজো করলেই চলবে না। কী রঙের পোশাক পরছেন, তার উপরে নির্ভর করে অনেক কিছুই। তাই যেকোনও রঙের পোশাক পরলেই হবে না। জেনে নিন কোন রঙের পোশাক পরে গণপতির আরাধনা করা প্রয়োজন।
গণপতির আরাধনায় লাল রঙের পোশাক পরতে পারেন। কারণ, লাল হল শক্তি এবং পবিত্রতার প্রতীক। তাই গণেশের মূর্তি প্রতিষ্ঠার সময় অবশ্যই লাল রঙের পোশাক কিনুন। শাড়ি কিংবা কুর্তি পরতে পারেন। তাতেই আপনি হয়ে উঠবেন আরও সুন্দর।
গাঢ় নীল রঙের পোশাকও গণেশ পুজোয় পড়তে পারেন। নীল রং জীবন পরিবর্তনের বার্তা দেয়। তাই এই রঙের কোনও শাড়ি বেছে নিতে পারেন। আর শাড়ি পরতে না চাইলে কুর্তি পরুন। সঙ্গে মানানসই গয়না পরতে পারেন।
হলুদ রং মানেই উজ্জ্বল ও উদ্দীপনার বার্তা। আর গণপতিরও অত্যন্ত প্রিয় রং এটি। তাই গণেশ পুজোয় আপনিও হলুদ পোশাকে সাজতে পারেন। আপনার উজ্জ্বল চেহারা অন্যের ঈর্ষার কারণ হতে পারে।
পরিবেশ সচেতনতার বার্তা লুকিয়ে থাকে সবুজ রঙে। নতুন প্রাণেরও বার্তা দেয় রংটি। তাই আর দেরি না করে সবুজ রঙের পোশাক গণেশ পুজোয় পরতে পারেন। সুতি থেকে সিল্ক - যেকোনও শাড়ি বাছতে পারেন।
ভারসাম্যের রং হল ধূসর। তাই গণেশ পুজোয় ধূসর রঙের পোশাক বাছতে পারেন। শাস্ত্রজ্ঞদের মতে, গণপতি বাপ্পার আশীর্বাদ পেতে এই রঙের পোশাক পরা শুভ। জীবনের অনিশ্চয়তা কাটিয়ে এগিয়ে যেতে চাইলে তাই আপনিও এই রঙের পোশাক পরতে পারেন।
সাহসিকতা এবং ইতিবাচক শক্তির আধার কমলা রং। সিদ্ধিদাতার আশীর্বাদ পেতে এই রঙের পোশাক পরতে পারেন। এই গরমের মাঝে শাড়ি পরতে না চাইলে কোনও সালোয়ার পরুন। কিংবা কুর্তিও বেছে নিতে পারেন। সঙ্গে মানানসই গয়নাও পরতেই পারেন।
সাদা শান্তির প্রতীক। সংসারে শ্রীবৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠায় এই রঙের পোশাক পরতে পারেন। গণেশ পুজোয় সাদা শাড়ির সঙ্গে কোনও উজ্জ্বল রঙের ব্লাউজ পরুন। আপনার সৌন্দর্য অন্যকে ছেঁকা দিতে বাধ্য।
Published By: Sayani SenPosted: 03:36 PM Sep 13, 2026Updated: 04:24 PM Sep 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
