Advertisement
দেশেই বিদেশি কেতা...! স্বল্প খরচে স্বপ্নের মতো সুন্দর এই জায়গাগুলিতেই সারুন ডেস্টিনেশন ওয়েডিং
বিয়ে নিয়ে কতই না পরিকল্পনা। সাজগোজ, খাওয়াদাওয়ার আয়োজন, নিমন্ত্রিতদের ভিড় - কত কিছু। তবে ইদানীংকালে আর শুধু সাজসজ্জা, গয়নাগাটি, মেনু ঠিক করাই নয়। কোথায় বিয়ে করবেন, সেই জায়গা নিয়েও পরিকল্পনা করেন অনেকে।
মনের মানুষের সঙ্গে সম্পর্কের বাঁধনে আনুষ্ঠানিকভাবে বাঁধা পড়াই হল বিয়ে। জীবনের এই বিশেষ অনুষ্ঠান ঘিরে কতই না পরিকল্পনা। সাজগোজ, খাওয়াদাওয়ার আয়োজন, নিমন্ত্রিতদের ভিড় - কত কিছু। তবে ইদানীংকালে আর শুধু সাজসজ্জা, গয়নাগাটি, মেনু ঠিক করাই নয়। কোথায় বিয়ে করবেন, সেই জায়গা নিয়েও পরিকল্পনা করেন অনেকে।
হালফিলের ভাষায় যা পরিচিত ডেস্টিনেশন ওয়েডিং। নিজের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিয়ের পরিকল্পনা। তা সে হতে পারে সমুদ্রকে সাক্ষী রেখে কিংবা পাহাড়। সাধারণত সেলেবরা আবার কোনও রাজকীয় বিলাসবহুল প্রাসাদেও বিয়ের আসর আয়োজনের সিদ্ধান্ত নেন। আবার কেউ কেউ বাড়ি জমান বিদেশে।
তবে বিদেশে বিয়ে করা তো আর মুখের কথা নয়। চাট্টিখানি ঝক্কি! তার উপর খরচও লক্ষ লক্ষ টাকা। তার চেয়ে বরং ডেস্টিনেশন ওয়েডিংয়ের জায়গা নির্বাচনের ক্ষেত্রে ভারতও কিন্তু পিছিয়ে নেই। এই দেশেই এমন কয়েকটি জায়গা আছে, যা দেখলে আপনার চক্ষু ছানাবড়া হতে পারে।
এই তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে গোয়া। সমুদ্র ও পাহাড়ের অনবদ্য জুটি। আবার রাতের শহরের স্বাদ চেটেপুটে উপভোগ করতে অনেকেই গোয়া বেড়াতে যান। বিয়েও হতে পারে সেখানেই। সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে করতে চাইলে আপনার গন্তব্য হোক দক্ষিণ গোয়া। তাই ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলে, আজই বুক করুন।
ফরাসি কোয়ার্টারে বিয়ে করতে চান, তবে আপনি পাড়ি জমাতেই পারেন পণ্ডিচেরি। কলোনিয়াল বসতবাড়ি, সমুদ্রসৈকত, ক্যাফেতে মোড়া এই শহরে আপনি চাইলে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ভাবতে পারে।
হৃষিকেশের প্রাকৃতিক সৌন্দর্য সকলেরই অত্যন্ত পছন্দের। পাহাড়কে সাক্ষী রেখে খোলা আকাশের নিচে মনের মানুষের সঙ্গে পথচলা শুরু করতে চান? তবে আপনি ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বেছে নিতে পারেন হৃষিকেশকে। বেশি দেরি না করে আজই পরিকল্পনা সেরে ফেলুন। নইলে বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে কর্নাটকের কুর্গ অত্যন্ত প্রিয়। আপনি কি এখানেই নিজের বিয়েও সারতে চান? খরচ খুব বেশি নয়। ভিসারও কোনও প্রয়োজনীয়তা নেই। অথচ এমন রোম্যান্টিক এই জায়গায় বিয়ের আসর বসলে মন্দ হবে না। তাই আপনার ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য একেবারে আদর্শ এই জায়গাটি পাড়ি জমাতেই পারেন।
আপনি কী রাজকীয় বিয়ে করতে চান? তবে পনেরো শতকের পুরনো রাজস্থানের নিমরানা ফোর্ট প্যালেসই হোক আপনার গন্তব্য। ঠিক যেন রূপকথার বিয়ে সারতে পারেন এখানেই। খরচ খুব বেশি নয়। তাই আর দেরি কীসের, আজই মনের মানুষকে জানান আপনার পরিকল্পনার কথা। তিনি সায় দিলে না হয় প্রাসাদেই চার হাত এক হবে।
স্বচ্ছ জলের সমুদ্র সঙ্গে বালিতট। তারই মাঝে মনের মানুষের হাতে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন। জীবনের বিশেষ মুহূর্তের কথা ভাবলেই যেন শিহরণ জাগে। আপনিও কি নিজের বিয়ে এমনই স্মৃতিমেদুর করে তুলতে চান? তবে অবশ্যই আপনার ডেস্টিনেশন ওয়েডিংয়ের আসর বসাতে পারেন আন্দামানের। আপনার অতিথিদের মন ভালো হয়ে যাবে নিমেষেই।
Published By: Sayani SenPosted: 11:25 PM Apr 24, 2026Updated: 11:25 PM Apr 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
