Advertisement
ননদের সঙ্গে 'বন্য' ব্যাচেলরেট ট্রিপ, বিয়ের আগে কী কী করলেন শচীনের হবু বউমা?
তাঁরা অভিন্নহৃদয় বন্ধু। সেই বন্ধুত্ব থেকে এবার নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন সারা তেণ্ডুলকর এবং সানিয়া চন্দোক।
তাঁরা অভিন্নহৃদয় বন্ধু। সেই বন্ধুত্ব থেকে এবার নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন সারা তেণ্ডুলকর এবং সানিয়া চন্দোক। বন্ধু থেকে ননদ-ভ্রাতৃবধূ হচ্ছেন তাঁরা।
কয়েক মাস আগে চুপিসারে বাগদান সেরে ফেলেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর। এবার তাঁদের চারহাত এক হতে চলেছে। সূত্রের খবর, আগামী ৫ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন শচীনপুত্র।
বিয়ের আগে বন্ধুদের সঙ্গে একেবারে ফিল্মি কায়দায় ব্যাচলরেট ট্রিপ সেরে ফেললেন সানিয়া। আট বান্ধবী মিলে তাঁরা পাড়ি দিলেন কেনিয়ায়। জঙ্গলের মধ্যে পশুপাখিরদের মাঝে মেতে উঠলেন সেলিব্রেশনে।
বন্ধুর ব্যাচলেরেটের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শচীনকন্যা সারা। প্রিয় বান্ধবীর প্রাক বিবাহ উদযাপনের পাশাপাশি বন্যপ্রাণীদের প্রচুর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন।
আট বান্ধবীর নানা খুনসুটির মুহূর্তের ছবিও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সারা। নেটিজেনদেরও বেশ পছন্দ হয়েছে আট বন্ধুর এই ব্যাচেলরেট পার্টির ছবিগুলি।
আগামী ৫ মার্চ শ্বশুর হতে চলেছেন ক্রিকেটের ঈশ্বর। ছেলের বিয়ে উপলক্ষে চলছে বিরাট তোড়জোড়। ডেস্টিনেশন ওয়েডিং নয়, নিজের শহর মুম্বইতেই গাঁটছড়া বাঁধবেন শচীনপুত্র।
ছেলের বিয়েতে একঝাঁক হাইপ্রোফাইল অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন শচীন। নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাড়িতে গিয়েছেন নিজের ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদেরও আমন্ত্রণ জানিয়েছেন শচীন। এছাড়াও ক্রিকেট, বলিউড, ব্যবসায়ীদের অনেকেই আসবেন অর্জুনের বিয়েতে।
সারার সঙ্গে সানিয়ার বন্ধুত্ব বহুদিনের। একে অপরের নানা অনুষ্ঠানে, বিশেষ মুহূর্তে হাজির থাকেন তাঁরা। শেষ পর্যন্ত দিদির বন্ধুকেই মন দিয়ে ফেলেছেন অর্জুন।
Published By: Anwesha AdhikaryPosted: 04:57 PM Feb 20, 2026Updated: 04:57 PM Feb 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
