Advertisement
ফিনফিনে সুতোয় যৌনাঙ্গ ঢেকে নিতম্ব প্রদর্শন! খুশিকে 'সংস্কারী' হওয়ার পাঠ রাখি সাওয়ান্ত, পুনম পাণ্ডের
ফের অন্তর্বাস ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েছেন বঙ্গকন্যা খুশি মুখোপাধ্যায়। রাখি-পুনমরা আপত্তি তুলতেই শুনতে হল, 'চালুনি করে ছুঁচের বিচার'!
কখনও প্যান্টি ছাড়া, কখনও নিতম্ব খোলা পোশাক! প্রায়শই বোল্ড পোশাক পরার জন্যে চর্চার শিরোনামে বিরাজ করেন খুশি মুখোপাধ্যায়। এবার ফের অন্তর্বাস ছাড়া রাস্তায় বেরিয়ে কটাক্ষের শিকার 'স্পিটস ভিলা' খ্যাত মডেল খুশি। আপত্তি তুললেন রাখি সাওয়ান্ত, পুনম পাণ্ডেরা।
সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রায় এক ক্যাফের বাইরে পাপারাজ্জিরা খুশি মুখোপাধ্যায়কে দেখে ক্যামেরা তাক করেছিলেন। আর সেখানেই লেন্সবন্দি হয় 'লজ্জার' মুহূর্ত। যা কিনা আবারও দাবানল গতিতে ভাইরাল।
দেখা গেল, কালো লং হাই স্লিট ড্রেস পরে রয়েছেন খুশি। যাকে পোশাক কম, 'সুপারম্যানের উড়ান পোশাক' বললেও অত্যুক্তি হয় না! রসিক নেটপাড়া অবশ্য সে আখ্যাই দিয়েছে। তাঁদের কথায়, হাঁটতে গিয়ে হাওয়ায় পোশাক উড়তেই 'ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়া'র জোগাড়!
যৎসামান্য কাপড়, তায় আবার পোশাক! সেটা উড়তেই দেখা গেল, ফিনফিনে সুতোয় ঢাকা যৌনাঙ্গ। তবে লাভের লাভ কিছুই হয়নি! কারণ খুশি মুখোপাধ্যায়ের পুরো শরীরী বাঁকই ততক্ষণে ছবিশিকারীদের লেন্সবন্দি হয়ে গিয়েছে। নিতম্বও খোলা।
এবার অবশ্য আর ছবিশিকারীদের দেখে গোপনাঙ্গ ঢাকার চেষ্টা করেননি মুম্বইনিবাসী বঙ্গকন্যা। বরং আরও অবলীলাক্রমে তাদের পিছু নিতে বলেন। আর সেসময়েই ওই পোশাক সরে কেলেঙ্কারি কাণ্ড! যা দেখে চোখ রাঙিয়েছেন রাখি সাওয়ান্ত, পুনম পাণ্ডেরা।
খুশির এহেন কর্মকান্ডে রীতিমতো গর্জে উঠেছেন মুম্বইয়ে ছোট পর্দার একাধিক নায়িকাও। তাঁর বোল্ড সাজপোশাক নিয়ে একেবারে গেল-গেল রব! তবে সেসবে কান না দিয়ে খুশি মুখোপাধ্যায় নিজের ছন্দে খুশিতে রয়েছেন।
'স্পিটস ভিলা' খ্যাত মডেল খুশির এহেন দুঃসাহসী 'পোশাক স্টান্ট' দেখে হতবাক খোদ রাখি! বলছেন, "এই মেয়েটি কে, স্বল্পাবাসে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে! এসমস্ত মেয়েরা নিজেদের শরীর দেখাতেই অভ্যস্ত। মাঝেমধ্যে আমি বুঝতে পারি না, এই দুনিয়ায় কী চলছে? রোজ ফোন খুললেই এরকম মেয়েদের ছবি-ভিডিও দেখতে পাই।" এখানেই অবশ্য থামেননি রাখি।
তাঁর সংযোজন, "আমি কখনও অশ্লীলতা ছড়াইনি। আমার ট্যালেন্ট আছে। আরে ভাই সবথেকে বড় কথা, তোমাকে ছোট ছোট বাচ্চারা দেখছে এভাবে...।" তবে রাখিকে অবশ্য এমন মন্তব্যের জেরে সমালোচিতও হতে হয়েছে। পালটা প্রশ্ন উড়ে এসেছে, 'কে বলছে দেখুন, চালুনি করে ছুঁচের বিচার...!'
অন্যদিকে খুশির এহেন 'খোলামেলা অভ্যেস' নিয়ে কটুক্তি করতে পিছপা হননি পুনম পাণ্ডেও। সেই পুনম, যিনি নিজে কয়েক বছর আগে জরায়ুর ক্যানসারের সচেতনার প্রচার করতে গিয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছিলেন।
পুনম পাণ্ডের মন্তব্য, "আমাদের বুঝতে হয় যে কোথায়, কী পরব! খুশি যখন এরকম পোশাক পরে রাস্তায় বের হন, তখন ওকে যেমন স্কুলের বাচ্চারা দেখে, তেমনই বয়স্ক মানুষেরাও দেখেন। আরে এটা তো ভারত, সেকথা ভুলে গেলে কী করে চলবে? তাই রাস্তায় এভাবে না বেরিয়ে যা করার বাড়িতে করুন। নইলে নিজের সোশাল মিডিয়া পেজে। কারণ এরকম অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বেরলে আপনি তো সভ্য় সমাজকে রীতিমতো উত্যক্ত করছেন!"
Published By: Sandipta BhanjaPosted: 05:40 PM Feb 20, 2026Updated: 05:58 PM Feb 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
