Advertisement
দাম্পত্যের বয়স বাড়লেও রোম্যান্স এখনও অটুট, সিক্ত শরীরে ঝড় তুললেন গৌরব-রিদ্ধিমা
প্রেম ও দাম্পত্যের বয়স যতই বাড়ুক না কেন, তাঁদের সম্পর্কের উষ্ণতা যে এতটুকু কমেনি তা গৌরব ও রিদ্ধিমার সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যায়।
বন্ধুত্বের বয়স পেরিয়েছে এক যুগ। সঙ্গে সাত বছরের বেশি সময়ের দাম্পত্য জীবন। কোল আলো করে এসেছে ধীর। সবমিলিয়ে সুখী গৃহকোণ টলিউডের জনপ্রিয় জুটি গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষের।
প্রেম ও দাম্পত্যের বয়স যতই বাড়ুক না কেন, তাঁদের সম্পর্কের উষ্ণতা যে এতটুকু কমেনি তা তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যায়। এবারও তার অন্যথা হল না।
ভরা বসন্তে, প্রেমের মরশুমে সোশাল মিডিয়ায় রীতিমতো উষ্ণতা ছড়ালেন তাঁরা। যা দেখে বলতে বাধ্য যে তাঁরা বিয়ের এত বছর পরেও 'হট কাপল'।
ভিজে চুল ঠোঁটে লাল লিপস্টিক, সাদা ভেজা শার্টে গৌরবকে আঁকড়ে থাকতে দেখা যাচ্ছে ওই ছবিতে। গৌরবও পরেছেন সাদা শার্ট। তাঁরও সারা শরীর ভিজে।
দুজনের চোখেই চুঁইয়ে পড়ছে রোম্যান্স। তবে শুধুই ছবির ক্যাপশনেই নয়, তাঁদের সম্পর্কেও যে স্বচ্ছ রয়েছে প্রবল তা আলাদা করে বলে বোঝানোর দরকার পড়ে না।
তবে এই প্রথম নয়, টলিপাড়ার এই জুটির পায়ে যে সরষে তা বলাই বাহুল্য। সময় পেলেই তাঁরা বেরিয়ে পড়েন ছুটি কাটাতে বিভিন্ন জায়গায়। এখন আবার তাঁদের দোসর হয়েছে ছেলে ধীর।
Published By: Arani BhattacharyaPosted: 06:51 PM Feb 20, 2026Updated: 06:51 PM Feb 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
