Advertisement
বাবা ৩২, মেয়ের বয়স ২১! তারকা ফুটবলারের কীর্তিতে থ নেটদুনিয়া, কীভাবে সম্ভব?
সুন্দরী কন্যা নিজেই জানিয়েছেন, তাঁকে দত্তক নেওয়া হয়নি।
বাবার বয়স ৩৩। মেয়ের বয়স ২১। এও কি অসম্ভব! না, অঙ্কের ভুল নয়। দত্তকও নয়। ফুটবল জগতের এই অদ্ভুত ঘটনায় চক্ষু চড়কগাছ! কলম্বিয়ার ৩৩ বছর বয়সি ফুটবলার এডউইন কার্ডোনার মেয়ে আনা কার্ডোনার বয়স ২১।
আনা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। ইনস্টাগ্রামে ৬০ হাজারের বেশি ফলোয়ার আছে। আর পিতা-কন্যার বয়সের পার্থক্য চর্চায় আসার পর আনার প্রোফাইলে নেটিজেনদের সংখ্যা আরও বেড়েছে। সবারই প্রশ্ন- কীভাবে সম্ভব?
তার আগে বাবা এডউইনের সঙ্গে পরিচয় করা যাক। ১৯৯২ সালে কলম্বিয়ায় জন্ম তাঁর। অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি উইংয়েও খেলতে পারেন। দক্ষিণ আমেরিকার বেশি কয়েকটি ক্লাবে খেলেছেন।
২০১৪ সালে কলম্বিয়ার হয়ে অভিষেক। দেশের হয়ে ৪৫ ম্যাচে গোল করেছেন ৬টি। জাতীয় দলে সতীর্থ ছিলেন জেমস রডরিগেজের মতো তারকা। আবার লিওনেল মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে খেলেও নজর কাড়েন।
ক্লাব ফুটবলে বিরাট কোনও সাফল্য পাননি। তবে মূলত দু'টো কারণে চর্চায় এডউইনের নাম। একটি বর্ণবিদ্বেষের জন্য। আরেকটি তাঁর মেয়ের সঙ্গে বয়সের তফাতের জন্য। বর্ণবিদ্বেষের প্রসঙ্গে পরে আসা যাবে। আপাতত বয়স-রহস্যে আলোকপাত করা যাক।
পুরো বিষয়টি চর্চায় আসে গত বছর। সোশাল মিডিয়ায় আনা নিজের পরিবারের সঙ্গে ছবি দিয়ে ২১তম জন্মদিন সেলিব্রেট করেন। ছবিতে বাবা এডউইনও ছিলেন। তখনই নেটিজেনদের টনক নড়ে, বাবা-মেয়ের বয়সের তফাৎ ১২ কীভাবে হয়?
ওই পোস্টে আনা লিখেছেন, 'আরও একটা সুন্দর বছরের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। পরিবারের শিক্ষায় বড় হয়েছি বলেই আমি আজ ভালো আছি। ভাইবোনদেরও ধন্যবাদ। আমি কথা দিচ্ছি, এই বছরে আরও ভালো ভালো কাজ করব।'
আনার আরেক বোন ও ভাই আছে। তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১১। কিন্তু আনা কি দত্তক নেওয়া? নাহলে কীভাবে বাবা ও মেয়ের বয়সের মধ্যে তফাৎ ১২ বছর হয়? এই প্রশ্ন আগেও শুনতে হয়েছে তাঁকে।
আনার জবাব, "জীবনে সব কিছুই ঘটে। তাই হ্যাঁ, উনিই আমার বাবা।" দত্তকের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ 'মিরাকল' ছাড়া উত্তর নেই কারও কাছে। আর ওই সময় তাঁর মায়ের বয়স ছিল মাত্র ১৪।
Published By: Arpan DasPosted: 05:12 PM Feb 11, 2026Updated: 05:12 PM Feb 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
