Advertisement
'প্রেমিকাকে ঠকিয়েছি', অলিম্পিকে পদক জিতেই প্রকাশ্যে 'নষ্টামি' স্বীকার করলেন অ্যাথলিট, কান্নায় ভেসে চাইলেন ক্ষমা
প্রেমিকাকে 'গোল্ড মেডেল' আখ্যা দিয়ে ভ্যালেন্টাইন্স সপ্তাহে অ্যাথলিটের কাতর আর্জি, "আমাকে ক্ষমা করে দাও।"
অলিম্পিকে পদক জিতেছেন। কিন্তু আনন্দে মেতে ওঠার বদলে কান্নায় ভেঙে পড়লেন। গলায় অলিম্পিক পদক নিয়ে চোখের জল মুছতে মুছতে স্বীকার করলেন, প্রেমিকাকে ঠকিয়েছেন।
শীতকালীন অলিম্পিকের এই দৃশ্য দেখে হতবাক ক্রীড়াদুনিয়া। ২০ কিমি ব্যক্তিগত বাইঅ্যাথালনে ব্রোঞ্জ জিতেছেন নরওয়ের বাইঅ্যাথলিট স্ট্রুলা হোম লেগ্রিদ। এই নিয়ে দ্বিতীয়বার শীতকালীন অলিম্পিকে পদক জিতলেন তিনি।
মঙ্গলবার ব্রোঞ্জ পদক জিতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। চোখে জল নিয়ে তিনি জানান, "এই পদকটা আমি এমন একজনের সঙ্গে ভাগ করে নিতে চাই যে হয়তো এই প্রতিযোগিতাটা দেখছেও না।"
কার কথা বলছেন লেগ্রিদ? জবাবে তিনি জানান, "প্রায় ৬ মাস ধরে আমার প্রেমিকার সঙ্গে সম্পর্কে ছিলাম। বিশ্বের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ভালো মানুষ ছিল আমার প্রেমিকা।"
কিন্তু তিনমাস আগে সেই প্রেমিকাকেই ঠকান লেগ্রিদ। গোটা বিষয়টি জানতে পেরে যান লেগ্রিদের প্রেমিকাও। স্বভাতই সম্পর্কে ইতি। ভাঙা মন নিয়েই অলিম্পিকে নামেন লেগ্রিদ।
ব্রোঞ্জ জয়ের পরেই প্রেমিকাকে নিয়ে মুখ খুলেছেন নরওয়ের অ্যাথলিট। বলেন, "আমি তো জীবনেই গোল্ড মেডেল পেয়ে গিয়েছিলাম। শুধু ওকেই ভালোবাসি। আজকের এই সাফল্য ওর সঙ্গেই ভাগ করে নিতে চেয়েছিলাম।"
প্রকাশ্যেই প্রেমিকার কাছে ক্ষমা চেয়েছেন লেগ্রিদ। বলেছেন, "আমি ভুল করেছি স্বীকার করতে বাধা নেই। আশা করি ও আমাকে এখনও ভালোবাসে। আমাকে ক্ষমা করে দেবে।"
জানা গিয়েছে, আমেরিকার বাইঅ্যাথলিট ক্লো লেভিন্সের সঙ্গে এর আগে প্রেম ছিল লেগ্রিদের। চলতি শীতকালীন অলিম্পিকেও খেলতে নামবেন ক্লো। পদক জয়ের অন্যতম দাবিদার তিনি।
নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন ক্লো। বাইঅ্যাথালনের পাশাপাশি গলফও খেলেন তিনি। খেলার দুনিয়া এবং খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নিয়ে বহুবার সরব হয়েছেন ক্লো।
Published By: Anwesha AdhikaryPosted: 06:51 PM Feb 11, 2026Updated: 06:51 PM Feb 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
