Advertisement
অনাবৃত উর্ধ্বাঙ্গ! দুধ সাদা বিছানায় 'বোল্ড' দেবচন্দ্রিমা, 'ছিঃ' বলে চোখ ঢাকল নেটপাড়া
খোলা শরীরে ফটোশুট। ভারতীয় সংস্কৃতি কলুষিত করার অভিযোগ উঠল দেবচন্দ্রিমার বিরুদ্ধে!
দুধ সাদা বিছানায় 'বোল্ড' অবতারে দেবচন্দ্রিমা সিংহ রায়। অনাবৃত উর্ধ্বাঙ্গ। শরীর ঢাকা একফালি চাদরে। এলো চুলে শরীর এলিয়ে 'বিছানা বিলাসী' নায়িকা। দেবন্দ্রিমার এহেন সাহসী ফটোশুট ইতিমধ্যেই নেটভুবনে উত্তেজনা, উন্মদনার পারদ চড়িয়েছে ঠিকই, কিন্তু শরীর প্রদর্শনের জেরে লাগাতার কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে।
সপ্তাহান্তে দেবচন্দ্রিমা সিংহ রায়ের বোল্ড ফটোশুট দেখে নেটবাসিন্দাদের চোখ কপালে ওঠার জোগাড়! বাংলার মায়া কাটিয়ে দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা তিনি। হিন্দি টেলিভিশনজগতেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন বঙ্গকন্যা। এবার ব্যাংকক থেকে যে ঝলক দেখালেন, তাতে তোলপাড় নেটভুবন!
ব্যাংককে ছুটি কাটাতে গিয়ে নিভৃত মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন দেবচন্দ্রিমা। ধবধবে সাদা বিছানায় শুয়ে বঙ্গতনয়া। শরীরে সুতোর লেশমাত্র মাত্র দেখা যাচ্ছে না। লজ্জা নিবারণের অস্ত্র বলতে স্রেফ সাদা কম্বল! কখনও উন্মুক্ত তাঁর পিঠ, কোনও ফ্রেমে বা ধরা পড়ল নায়িকার অনাবৃত উরুজোড়া। আর এহেন শরীরী ভাষা দেখেই ফতোয়া জারি করেছেন নেটবাসিন্দারা!
দেবচন্দ্রিমা বরাবরই নিজস্ব স্টাইল স্টেটমেন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি খোলা চুল, আলগা ভঙ্গিমা এবং উন্মুক্ত পিঠ— এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত থেকে চোখ ফেরানো দায়! তবে নীতিপুলিশেরা আবার বঙ্গকন্যাকে মান-সম্ভ্রমের কথা মনে করিয়ে দিয়েছেন। কারও মন্তব্য, 'ছোটপর্দার লক্ষ্মী বউমার এই রূপ মানা যায় না!' কারও বা কটাক্ষ, 'এমন ছবি পোস্ট করা ভারতীয় সংস্কৃতির বিরোধী।'
কেউ বা বললেন, 'দেবচন্দ্রিমা আপনি ভারতীয় সংস্কৃতি কলুষিত করছেন!' এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে নেটপাড়া। যদিও দেবচন্দ্রিমার ভক্তরা পালটা সুর চড়িয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন। তাঁদের কথায়, কে কেমন ছুটি কাটাবেন কিংবা নিজের ওয়ালে নিজের কীরকম ছবি পোস্ট করবেন, সেটা ঠিক করার সম্পূর্ণ অধিকার রয়েছে অভিনেত্রীর। সবমিলিয়ে দেবচন্দ্রিমার বোল্ড ছবিতে সরগরম নেটমহল।
Published By: Sandipta BhanjaPosted: 05:00 PM May 30, 2026Updated: 05:00 PM May 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
