Advertisement
'হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে'! সায়কের দুর্দিনে পোস্ট বন্ধু সুকান্তর, দেবলীনার মন্তব্য, 'মুখ খুললেও দোষ'
বন্ধুদের অবস্থান নিয়ে ফিসফাসের অন্ত নেই সেলেবপাড়ায়! কে কী বলছেন?
গোমাংস বিতর্ক নিয়ে সোশাল পাড়ার দাবানল এখনও বহাল। পাঁঠার মাংসের বদলে গোমাংসের পদ পরিবেশন করা পানশালার বেয়ারার ধর্ম পরিচয় উল্লেখ করে হুঁশিয়ারি দাগায় তুমুল সমালোচিত হতে হচ্ছে সায়ক চক্রবর্তীকে। এমতাবস্থায় বন্ধুদের কী অবস্থান? সেবিষয়ে ফিসফাসের অন্ত নেই সেলেবপাড়ায়।
যদিও চলতি বির্তকের দিন দুয়েক বাদে সুকান্ত-অনন্যার নতুন বাড়িতে পুজোর আসরে দেখা যায়নি সায়ককে। এমনকী পুজোর ভিডিও শেয়ার করে বিতর্কে জড়াতে হয়েছে সুকান্ত-অনন্যাকেও। তবে পালটা নিন্দুকদের মোক্ষম উত্তর দিতেও ছাড়েননি তাঁরা।
বিতর্কের আবহে অনন্যা সাফ জানিয়েছিলেন, "যেটা ভুল সেটা ভুল এই নিয়ে সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই প্রতিবাদ করেছি। কিন্তু কোনও ভিডিও বানাইনি। সুতরাং আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভাল থাকতে দিন। এসবের মধ্যে আমাকে জড়াবেন না। ফুটেজ খাওয়ার ব্যক্তি আমি নই এবং রাজনীতি নিয়েও কিছু বুঝি না।" শুধু তাই নয়...
অনন্যা এও জানান যে, "আমি ভিডিওতে মাত্র বলেছি যে আমাদের ভুল ডিস্ সার্ভ করা হয়েছে। সেটা চিকেনের জায়গায় পনির দিলেও একই কথা বলতাম। আমি কাউকে কারও ধর্ম নিয়ে আক্রমণজনক কোনও কথা বলিনি। কারও ভুলের জন্য আমি দায়ী নই। আমাকে এই বিতর্ক থেকে বিরতি দিন...।"
অন্যদিকে এক নেটিজেন সুকান্ত কুণ্ডুর একটি পোস্টে অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করেছিলেন, 'সায়কের সময় খারাপ তাই তিনি ফেঁসেছেন এবং তোমাদের মতো বন্ধুর থেকে শত্রু ভালো। তোমার লজ্জা হওয়া উচিত।' তার পরিপ্রেক্ষিতে পালটা জবাব দেন সুকান্তও।
ইনফ্লুয়েন্সার জানান, "আচ্ছা বলছি আমাদের মধ্যে যা হয়েছে আমরা বুঝছি, আপনি তো আপনার মতো বলে যাচ্ছেন, বলুন না বলতে তো আর টাকা লাগে না! ভালো থাকবেন।" এছাড়াও...
বুধবার এক পোস্টে সায়ক চক্রবর্তীর বন্ধু বলে পরিচিত ইনফ্লুয়েন্সার সুকান্ত লেখেন, 'হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে'! এই পোস্ট থেকে আবারও চর্চা জারি। প্রশ্ন উঠেছে, 'এটা কি বন্ধুর পাশে দাঁড়িয়ে লিখলেন নাকি নিন্দুকদের সমালোচনা করে?'
উল্লেখ্য, সামনেই সুকান্ত-অনন্যার বিয়ে। অতঃপর জীবনের নতুন অধ্যায় শুরুর আগে কোনওরকম 'কর্দমাক্ত কেচ্ছা'য় যে তাঁরা জড়াতে চান না, তেমনটাই মত নেটবাসিন্দাদের।
অন্যদিকে দেবলীনা নন্দী। জানুয়ারি মাসের প্রথমার্ধে ৭৮টি ঘুমের ওষুধ খাওয়ায় সায়কই প্রথম তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। কিন্তু সেসময়ে সায়ক-দেবলীনার বন্ধুত্ নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়। এমনুকী অভিনেতা-ইনফ্লুয়েন্সারকে 'ঘর ভাঙানি' কটাক্ষও শুনতে হয়েছিল। সেই বন্ধু দেবলীনার কী মত? কৌতূহলী ভক্তরা।
সদ্য দেবলীনা নন্দী একটি ফ্ল্যাট কিনে পরিবারের সদস্যদের সঙ্গে নারায়ণ পুজোর ছবি-ভিডিও দিয়েছিলেন। এমনকী সাংসারিক অশান্তি-বিতর্কের পর তিনিও মূল ছন্দে ফিরেছেন। তাঁর বাড়ির পুজোতেও সায়ক অনুপস্থিত। দেবলীনা সদ্য একটি পোস্ট শেয়ার করে জানান, "কোথায় যাব আমি? এদিকে আমি চুপ থাকলেও সমস্যা আবার বললেও সমস্যা।"
তাঁর সংযোজন, "সবাই সুযোগে কনটেন্ট বানাচ্ছে আগেও বানিয়েছে। কিন্তু সব পরিস্থিতিতে দোষ আমার। বা আমাদের বন্ধুত্বের সম্পর্ককে সহজে নোংরা নাম দিয়ে চলে যাচ্ছে। যাকে ভাই বলে সম্মোধন করি তাঁকে সেভাবেই দেখি। আজ এইটুকু বুঝে গিয়েছি যে, মুখ খুললেও দোষ ধরবে কেউ। আবার মুখ না খুললেও বেইমান বলবে। আমাকে একটু ভালো থাকতে দিন।" (ছবি- সোশাল মিডিয়া)
Published By: Sandipta BhanjaPosted: 09:47 PM Feb 05, 2026Updated: 09:50 PM Feb 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
