Advertisement
রকমারি শাড়ি, গাউনে কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন বলিউডের সুন্দরীরা, দেখুন ঝলক
এবারের কান চলচ্চিত্র উৎসবে অন্যতম বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন।
শুরু হয়েছে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের রেড কার্পেটে কোন সেলিব্রিটি কীরকম পোশাক পরছেন তার দিকে নজর থাকে গোটা বিশ্বের। আর এবার রেড কার্পেটে পা দিয়েই নজর কাড়লেন বলিউডের দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই, তামান্না ভাটিয়া, আদিত্য রায় হায়দরিরা।
প্রতিবারই নিয়ম মেনে কান চলচ্চিত্র উৎসবে পা রাখেন ঐশ্বর্য রাই বচ্চন। সঙ্গে থাকে মেয়ে আরাধ্যাও। ঐশ্বর্য় রাই এবার নজর কাড়লেন ভেনাস গাউনে। তবে শুধু ভেনাস গাউন নয়। কালো ও ফ্লোরাল ইভনিং গাউনে সবাইকে টেক্কা দিলেন অভিষেক ঘরণি।
Published By: Akash MisraPosted: 06:16 PM May 21, 2022Updated: 06:16 PM May 21, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
