Advertisement
চুমুকেই চমক, এই পানীয়গুলিতে গলা ভেজালে ভালোবাসার রং গভীর হতে বাধ্য
কী কী রাখবেন রোজকার খাদ্যতালিকায়?
রোজকার ব্যস্ততায় ক্লান্ত শরীর। মন চাইলেও, অনেক সময় শরীর যেন সায় দেয় না। এই পরিস্থিতিতে আপনাকে চাঙ্গা করে তুলতে পারে কয়েকটি ফল। রোজকার খাদ্যতালিকায় ওই ফলের জুস থাকলেই নাকি কেল্লাফতে। তাই দেখে নিন কী খাবেন আর কোনটা খাবেন না। আপনার জন্য রইল তালিকা।
শরীরের জন্য অত্যন্ত উপকারী তরমুজ। যা শরীরে জলের ঘাটতি দূর করতে সাহায্য করে। তার ফলে গ্রীষ্মে এই ফল বেশি করে খেতে বলেন চিকিৎসকেরা। শুধু তাই নয় তরমুজ যৌনস্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক। তরমুজে থাকা সিট্রোলিন শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। ধমনী শিথিল করে। তার ফলে সঙ্গীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তে দেখবেন আপনিই সবচেয়ে বেশি সক্রিয়।
শুধু তাই নয় তরমুজ লিঙ্গের দৃঢ়তা বৃদ্ধিতেও পুরুষদের সহায়তা করে। তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন শুক্রাণুর গুণমান উন্নয়নে সাহায্য করে। তাই প্রতিদিন আপনার খাদ্যতালিকায় রাখতে পারেন তরমুজ। প্রতিদিন খাওয়ার পর তফাৎ নিজেই টের পাবেন। জুস করার সময় খোসার ভিতরের অংশে সাদা অংশ দিতে পারেন। কারণ, খোসায় থাকা সিট্রোলিন শরীরের পক্ষে বেশ উপকারী।
বিটে থাকে প্রচুর পরিমাণে নাইট্রেট। শরীর এই নাইট্রেটকে নাইট্রিক অক্সাইডে পরিণত করে। যা রক্তনালিকে শিথিল ও প্রসারিত করে। তার ফলে জননাঙ্গ-সহ সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। লিঙ্গ উত্থানেও সাহায্য করে। এবং লিঙ্গকে দৃঢ় রাখতে সহায়ক। এছাড়া বিটের জুস খেলে কর্মক্ষমতাও বেড়ে যায় কয়েকদিন। দেখবেন সঙ্গী আপনার পারফর্ম্যান্সে যারপরনাই খুশি হবেন।
সকালে খালি পেটে বিটের রস খাওয়া ভালো। কিংবা মিলনে ২-৩ ঘণ্টা আগে খেতে পারেন। চাইলে বিটের সঙ্গে গাজর, আদা, লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তবে কিডনির সমস্যা থাকলে ভুলেও বিট খাবেন না। তাতে আপনার হিতে বিপরীত হতে পারে। উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলে বিটের রস খাওয়া অনুচিত।
এডিনবার্গের ক্য়ুইন মার্গারেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গিয়েছে, বেদানার রস অত্যন্ত পুষ্টিকর। কারণ, বেদানা টেস্টোটেরন হরমোনের মাত্র কমপক্ষে ২৪ শতাংশ বাড়িয়ে দেয় এই ফলটি। আবার বেদানায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট শুক্রাণুর ঘনত্ব বাড়ায়। নিয়মিত ১৫ দিন বেদানার রস খেলে পুরুষ ও মহিলা উভয়েই হয়ে উঠতে আরও বেশি সঙ্গম সক্রিয়। তার ফলে অবাক হয়ে যেতে পারেন মনের মানুষ।
গ্রিন টি-তে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়াও থাকে এল-থিয়ানিন। এই দু'টির ফলে যা লিঙ্গ উত্থান ও দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। গোপনাঙ্গে রক্ত সঞ্চালনের পরিমাণ বেড়ে যায়। তাই আজ থেকে রোজ খাদ্যতালিকায় অবশ্যই রাখুন গ্রিন টি। প্রতিদিন ২-৩ কাপ গ্রিন টি খেতে পারেন। তবে চিনি দেবেন না। মধু কিংবা লেবুর জল মিশিয়ে খেতা পারেন। রাতে ভুলেও গ্রিন টি খাবেন না।
অ্যালোভেরা জুস আদৌ যৌনক্ষমতা বৃদ্ধিতে সাহায্য় করে কিনা, তার কোনও প্রামাণ্য তথ্য নেই। তবে কেউ কেউ বলেন, অ্যালোভেরা জুস নাকি টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য় করে। তার ফলে রক্ত সঞ্চালন বাড়ে। যা পরোক্ষভাবে পুরুষাঙ্গে রক্তপ্রবাহে সহায়ক। এছাড়া এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। মানসিক চাপও কমায়। হরমোনের ভারসাম্য বজায় রাখে।
অতিরিক্ত অ্যালোভেরার জুস শরীরের জন্য ক্ষতিকারক। ডায়েরিয়া, পেটে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সপ্তাহে ২-৩ দিন অ্যালোভেরার জুস খাদ্যতালিকায় রাখুন। তার বেশিদিন না খাওয়াই ভালো। কিডনি কিংবা ডায়াবেটিসের মতো শারীরিক সমস্যা থাকলে অ্যালোভেরার জুস খাবেন না।
ডার্ক চকোলেটের উপকারিতা অসীম। ৭০ শতাংশ কোকো সমৃদ্ধ এই চকোলেট শরীর ও মন দু'টির জন্য উপকারী। এতে থাকা ফ্ল্যাভোনয়েড রক্তনালীকে শিথিল করে। গোপনাঙ্গ-সহ সারা শরীরে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। এছাড়া সেরোটোনিন এবং ডোপামিনের মতো 'ফিল গুড' হরমোন নিঃসরণে সহায়ক। তার ফলে মানসিক চাপ ও উদ্বেগ কমে।
এছাড়া এতে থাকা ফেনাইলইথিলামাইন অর্থাৎ 'লাভ কেমিক্যাল' শারীরিক উত্তেজনা বৃদ্ধিতে সহায়ক। শুধু তাই নয় ডার্ক চকোলেট ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের ভালো উৎস, যা পুরুষ দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাই সপ্তাহে কমপক্ষে ৪-৫ দিন ডার্ক চকোলেট শেক খান। ঘুম কিংবা বুক ধড়ফড়ানির মতো সমস্যা থাকলে না খাওয়াই ভালো।
Published By: Sayani SenPosted: 11:58 PM Apr 09, 2026Updated: 12:00 AM Apr 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
