Advertisement
হাঁটুর বয়সি মিয়া খলিফায় মজেছেন একাত্তরের 'মিস্টার বিন'? নেটভুবনে শোরগোল ছবি ঘিরে
দক্ষিণ ফ্রান্সে একান্তে সময় কাটাচ্ছেন দুই সেলেব্রিটি! এমনটাই শোনা যাচ্ছে। সোশাল মিডিয়ায় তাঁদের নানা ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
চুটিয়ে প্রেম করছেন মিয়া খলিফা ও রোয়ান অ্যাটকিনসন! নেটভুবনে ছড়িয়ে পড়েছে তাঁদের নানা ছবি। যাকে ঘিরে সরগরম সোশাল মিডিয়া। ৩২-এর পর্ন তারকা ও ৭১ বছরের ডাকসাইটে অভিনেতার মধ্যে সম্পর্কের রসায়ন ঘিরে বাড়ছে শোরগোল।
মিয়া খলিফা এক লেবানিজ-মার্কিন সোশাল মিডিয়া পার্সোনালিটি। তিনি প্রাক্তন পর্ন তারকাও বটে। তাঁর জন্ম লেবাননের বৈরুতে। ২০০০ সালে পরিবারের সঙ্গে আমেরিকায় আসেন তিনি।
২০১৪ সালের অক্টোবরে তিনি পর্ন দুনিয়ায় পা রাখেন। মাত্র তিন মাসেই পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। ডিসেম্বরে পর্নহাব ওয়েবসাইটে সর্বাধিক প্রদর্শিত পর্নতারকাদের তালিকায় একেবারে উপরের সারিতে ছিল তাঁর নাম।
এই খ্যাতি দ্রুত তাঁর প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি করে। অনলাইনে লাগাতার খুনের হুমকি দেওয়া হতে থাকে। আইএস তাঁকে শিরশ্ছেদের ছবিও প্রকাশ করেছিল। এই নিয়ে পরে মুখও খুলেছিলেন মিয়া। জানিয়েছিলেন, তিনি মাত্র তিনমাসের জন্য এই কাজ করেছিলেন। তারপর পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন।
অন্যদিকে রোয়ান অ্যাটকিনসন একজন ব্রিটিশ অভিনেতা। 'ব্ল্যাকাডার' ছাড়াও গোয়েন্দা কমেডি সিরিজ 'জনি ইংলিশ' করে তিনি সকলের নজর কাড়েন। একজন শক্তিশালী অভিনেতা হিসেবে সারা বিশ্বে সমাদৃত এক নাম অ্যাটকিনসন।
তবে যে চরিত্রটির জন্য তিনি গোটা বিশ্বে সমাদৃত সেই চরিত্রটা 'মিস্টার বিনে'র। ১৯৯০ সালে আত্মপ্রকাশ চরিত্রটির। প্রথমে টিভি সিরিয়াল। পরে সিনেমা। এমনকী কার্টুনও। ক্রমে চরিত্রটি কাল্ট ক্লাসিক হয়ে উঠেছে। আর অ্যাটকিনসন পৌঁছে গিয়েছেন বিশ্বের সর্বত্র। আট থেকে আশি সকলেই তাঁর ফ্যান।
সেই হিসেবে দেখলে মিয়া ও অ্যাটকিনসন একেবারে ভিন্ন মেরুর বাসিন্দা। তাঁদের মধ্যে প্রায় কোনও মিলই নেই। এবার সেই দু'জনকে দেখা যাবে একসঙ্গে। অন্তত গুঞ্জন সেরকমই ছড়িয়েছে। আর এই দাবিকে জোরাল করছে দু'জনের একসঙ্গে রকমারি ছবি। যা দেখে বহু নেটিজেন নিশ্চিত, দু'জন সম্ভবত প্রেম করছেন চুটিয়ে!
দেখা গিয়েছে, কেউই এই বিষয়ে কোনও মুখ খোলেননি। ফলে বিষয়টা ছিল জল্পনার মধ্যেই। কী করে তাঁদের সম্পর্ক ঘনাল, তা নিয়ে আলোচনা চলছেই।
কিন্তু সত্যিই কি তাই? এক সংবাদমাধ্যমের দাবি, এটা স্রেফ গুঞ্জনই। আদপে এর মধ্যে কোনও ভিত্তি নেই। দেখা গিয়েছে, যে ছবিগুলি ভাইরাল হয়েছে সেগুলি সবই এআই দ্বারা নির্মিত। আর সেখান থেকেই গড়ে উঠেছে নিছক জল্পনা!
Published By: Biswadip DeyPosted: 08:44 PM Jan 20, 2026Updated: 09:26 AM Jan 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
