Advertisement
দর্শকের নজর কাড়ছে স্তন নিয়ে কাটাছেঁড়া, প্রিয়াঙ্কা-শিল্পা ছাড়াও কোন বাঙালি নায়িকারা করেছেন অস্ত্রোপচার?
গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রীদের ছিপছিপে চেহারার মধ্যে নিটোল স্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রীদের ছিপছিপে চেহারার মধ্যে নিটোল স্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজেকে আরও একটু বেশি সুন্দর দেখাতে ও আকর্ষণীয় করে তুলতে এবং আত্মবিশ্বাস বাড়াতে অনেক অভিনেত্রীই স্তন প্রতিস্থাপন বা সার্জারির পথ বেছে নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বং ডিভা সুস্মিতা সেন, কোয়েনা মিত্র, থেকে শিল্পা শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেকেই।
পর্দায় যাঁর গ্ল্যামারাস উপস্থিতি দর্শক হৃদয়ে উষ্ণতা ছড়ায় তিনি আর কেউ নন, বলিউডের হট ডিভা শিল্পা শেট্টি। অভিনয়ের পাশাপাশি তিনি নিজেকে 'ফিট অ্যান্ড ফাইন' রাখতে যোগ ব্যায়াম করেন। সোশাল মিডিয়ায় সেই ভিডিও-ও শেয়ার করেন অভিনেত্রী। রাজ ঘরনি শিল্পা নাকি দর্শকের দরবারে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে স্তনে অস্ত্রোপচার করিয়েছিলেন।
কঙ্গনা রানাউত, গ্যাংস্টার ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি। যে কোনও সাহসী চরিত্রে অভিনয় করতে অত্যন্ত সাবলীল 'ক্যুইন' কঙ্গনা। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, অভিনেত্রী হিসেবে নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে এই ধরনের অস্ত্রোপচারের সাহায্য নিয়েছিলেন।
মিষ্টি চেহারার জন্য সকলের কাছে খুবই জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচত ছিলেন আয়েশা টাকিয়া। কিন্তু, কয়েকটি সিনেমায় অভিনয় করার পর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য স্তনে অস্ত্রোপচার করিয়েছিলেন। পরে ঠোঁটের আকারও বদলে ফেলেন আয়েশা। এই সিদ্ধান্তে চরম কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেত্রী।
মিনিষা লাম্বা, রূপোলি পর্দা থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন। কিন্তু, যে'কটি ছবিতে অভিনয় করেছেন সেখানে তাঁর হটনেসে কুপোকাত দর্শক। 'কিডন্যাপ' খ্যাত এই অভিনেত্রী নিঁখুত শারীরিক গঠনের জন্য স্তনে অস্ত্রোপচারের পাশাপাশি সিলিকন ইমপ্লান্টও করিয়েছিলেন।
যে সকল অভিনেত্রী স্তনে অস্ত্রোপচার করিয়েছেন সেই তালিকায় নিঃসন্দেহে উঠে আসে বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের নাম। একাধিকবার সংবাদমাধ্যমের সামনে সে কথা অকপটে স্বীকারও করেছেন অভিনেত্রী। ফিল্মি কেরিয়ারে উন্নতি করতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন রাখি।
ইমরান হাশমির সঙ্গে প্রথম ছবি 'মার্ডার'-এ বোল্ড লুকে ছক্কা হাঁকিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। পর্দায় তাঁর আবেদনে সাড়া দিয়েছিল জেন জি। মোহময়ী মল্লিকা নিজের লাস্যময়ী ইমেজ ধরে রাখতে স্তনে অস্ত্রোপচার করিয়েছিলেন।
প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর রূপের ছ'টায় পুড়ে ছাড়খার হয়ে যেত ভক্ত হৃদয়। যেমন সাবলীল অভিনয় তেমনই নিখুঁত চেহারা। শ্রীদেবীবর মত্যুর পর নানান সূত্র মারফৎ জানা যায় সৌন্দর্য ধরে রাখতে শরীরে একাধিক অস্ত্রোপচার করিয়েছিলেন। সেই তালিকায় ছিল স্তনের অস্ত্রোপচারও।
বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। সিনেমা থেকে সিরিজ, জুরি মেলা ভার সুসের। প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও গ্ল্যামারাস ইমেজ স্তনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে শোনা যায়। সিনেমার পর্দায় খুব একটা বোল্ড অবতারে ধরা না দিলেও, বেশ কিছু ফটোশুটে নজর কাড়েন বঙ্গতনয়া সুস্মিতা সেন।
আরও এক বাঙালি কন্যা নিজেকে আকর্ষণীয় করে তুলতে স্তনে অস্ত্রোপচার করিয়েছিলেন বলে জানা যায়। তিনি 'ও সাকি সাকি রে' খ্যাত কোয়েনা মিত্র। তাঁর শরীরী নেশায় বুঁদ হয়ে যেত দর্শক। তবে এই মুহূর্তে অভিনয় জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই মডেল ও অভিনেত্রী।
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় প্রতিভার জেরে হলিউডেও পায়ের নিচে মাটি শক্ত করেছেন। নিক জোনাসকে বিয়ের পর এখন বিদেশই পাকাপাকি ঠিকানা পিসি-র। অভিনেত্রী হিসেবে কেরিয়ারের শুরুতে প্রিয়াঙ্কার শারীরিক গঠনের সঙ্গে বর্তমানে আকাশ-পাতাল পার্থক্য। পর্দায় নিজেকে আকর্ষণীয় করে তুলতে স্তন প্রতিস্থাপন করিয়েছিলেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া।
Published By: Kasturi KunduPosted: 06:33 PM Mar 26, 2026Updated: 06:33 PM Mar 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
