Advertisement
অগ্নিমূল্যের ফুটবল বিশ্বকাপ, টিকিটমূল্য আকাশছোঁয়া, ট্রেন-বাসে মাঠে যেতে খরচ ১০ হাজার টাকা!
আগামী জুন মাসে ফুটবল বিশ্বকাপের সময় নিউ ইয়র্ক শহর থেকে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম যেতে গাঁটের কড়ি খসবে কত?
আগামী জুন মাসে ফুটবল বিশ্বকাপের সময় নিউ ইয়র্ক শহর থেকে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম যেতে গাঁটের কড়ি খসবে কত? বিশ্বকাপের আট-আটখানা ম্যাচ যে মাঠে রয়েছে?
যেতে-আসতে পড়বে মাত্র একশো ডলার! ভারতীয় মুদ্রায় আজকের দিনে যা অত্যন্ত কম। প্রায় সাড়ে ন’হাজার টাকা! কী ভাবছেন, বাস? তাতে সস্তা? ও, আচ্ছা। ঠিক আছে। হিসেবটা দিয়ে রাখা যাক। সাউথ বস্টন থেকে ফক্সবরোয় যেতে বাসে লাগে আধ ঘণ্টা মতো। যেখানে কি না জিলেট স্টেডিয়াম রয়েছে। তা বাসে করে গেলে, ভাড়া লাগবে মাত্র আশি ডলার! ভারতীয় মুদ্রায় লিখি– প্রায় সাত হাজার টাকার কাছাকাছি!
যেতে-আসতে পড়বে মাত্র একশো ডলার! ভারতীয় মুদ্রায় আজকের দিনে যা অত্যন্ত কম। প্রায় সাড়ে ন’হাজার টাকা! কী ভাবছেন, বাস? তাতে সস্তা? ও, আচ্ছা। ঠিক আছে। হিসেবটা দিয়ে রাখা যাক। সাউথ বস্টন থেকে ফক্সবরোয় যেতে বাসে লাগে আধ ঘণ্টা মতো। যেখানে কি না জিলেট স্টেডিয়াম রয়েছে। তা বাসে করে গেলে, ভাড়া লাগবে মাত্র আশি ডলার! ভারতীয় মুদ্রায় লিখি– প্রায় সাত হাজার টাকার কাছাকাছি!
বিশ্বকাপের ফুটবল-সংক্রান্ত উত্তাপ এখনও সেভাবে টের পাওয়া যাচ্ছে না। দু’মাস দেরি আছে। চুটিয়ে ক্লাব ফুটবল চলছে। চ্যাম্পিয়ন্স লিগ চলছে। ফুটবল মরশুম যত শেষের দিকে যাবে, তত উত্তাপ বাড়বে দেশের জার্সিতে মেসি-রোনাল্ডো-ইয়ামাল-ভিনিসিয়াসদের নিয়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এখন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছে।
বিশ্বকাপের সময় ট্রেন-বাসের টিকিটের দাম নিয়ে। পৃথিবীজোড়া ফুটবল-জনতা বিশ্বাসই করতে পারছে না যে, টিকিট পরের কথা। বিশ্বকাপের খেলা দেখতে গেলে যাতায়াতেই ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলতে হবে!
বলবে না কেন? লিখবে না কেন? নিউ ইয়র্ক ট্রানজিটের তরফে সাধারণত যে দামটা ধার্য থাকে ট্রেনে নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়াম যাতায়াতের, তা তেরো ডলারের কাছাকাছি। প্রবীণ নাগরিক, শিশু, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে সেই ভাড়া আরও কম। অথচ বিশ্বকাপের দেড় মাসের জন্য যা বাড়িয়ে প্রায় সাতগুণ করে দেওয়া হয়েছে।
এখন সেই একই পথের রিটার্ন টিকিট কাটতে গেলে চলে যাবে একশো ডলার! ম্যাসাচুসেটস ট্রানজিট অথরিটি বস্টন থেকে ফক্সবরো যাওয়ার ভাড়া বাড়িয়ে দিয়েছে চারগুণ। অন্য সময় লাগে কুড়ি ডলার। বিশ্বকাপের সময় তা লাগবে আশি!
দাঁড়ান, এখানেই শেষ নয়। আরও আছে। আপনার হাতে যদি স্কটল্যান্ড-মরোক্কো বা ইংল্যান্ড-ঘানা দেখার মহার্ঘ টিকিট থাকে, তা হলে পার্কিং বাবদ আরও ১৩০ ডলার (প্রায় তেরো হাজার টাকা) ধরে রাখবেন। কোয়ার্টার ফাইলাল পর্ব থেকে যা চলে যাবে দু’শো ডলারের কাছাকাছি (প্রায় কুড়ি হাজার টাকা)!
ট্যাক্সি চেপে যদি যেতে যান মাঠে, গাঁটের কড়ি খসবে আরও। যদি ভেবে থাকেন, বন্ধুবান্ধবের গাড়ি চড়ে স্টেডিয়াম চলে যাবেন, নামতেই দেওয়া হবে না! প্রতি পদে, প্রতি মুহূর্তে সামান্য-সামান্য কারণে হাজার-হাজার টাকা চলে যেতে পারে আপনার।
Published By: Prasenjit DuttaPosted: 06:28 PM Apr 17, 2026Updated: 06:29 PM Apr 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
