Advertisement
'দূরে থাকলেও মনটা বারবার...', বিদেশে সুখের সংসারেও কীসের আক্ষেপ তনুশ্রীর?
দেখতে দেখতে বিয়ের পাঁচ মাস অতিক্রন্ত। নভেম্বরের পর আর দেশে ফেরা হয়নি। তবে দূরে থেকেও কীভাবে পরিবারের কাছাকাছি থাকার অনুভূতি পান? বিদেশে স্বামীর সঙ্গে কেমন দিন কাটাচ্ছেন নিজেই জানালেন তনুশ্রী।
২০২৫ এর নভেম্বরে প্রবাসী বাঙালি পাত্রের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন বাঙালি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিজেই মিস টু মিসেস হওয়ার সুখবর দিয়েছিলেন। লাস ভেগাস থেকেই শুরু তনুশ্রীরনতুন জার্নি। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সিঁদুরে রাঙা হয়েছিলেন অভিনেত্রী। বিয়ের পর বিদেশে কেমন দিন কাটাচ্ছেন 'ডিপ ফ্রিজ' খ্যাত তনুশ্রী?
দেখতে দেখতে বিয়ের পাঁচ মাস অতিক্রন্ত। নভেম্বরের পর আর দেশে ফেরা হয়নি। তবে দূরে থেকেও কীভাবে পরিবারের কাছাকাছি থাকার অনুভূতি পান? বিদেশে স্বামীর সঙ্গে কেমন দিন কাটাচ্ছেন সেই সব কিছু নিজেই জানালেন তনুশ্রী। সেই সঙ্গে প্রবাসী স্বামী সুজিতের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। বিদেশে থাকলেও যে বাঙালি ঐতিহ্য সংস্কৃতিকে আগলে রেখেছেন তাও জানান তনুশ্রী।
বিয়ের পর বিদেশে প্রথম নববর্ষ উদযাপন করেছেন তনুশ্রী-সুজিত। কলকাতার বাইরে সুদূর লাস ভেগাসেও নববর্ষ উদযাপন করা যায় সেই ব্যখাই দিয়েছেন অভিনেত্রী। ভিডিওবার্তায় অভিনেত্রী জানান, রাধুনি থেকে পোস্ত সবকিছুই হাতের মুঠোয়। তাই যখন মন চায় তখনই কবজি ডুবিয়ে বাঙালিয়ানা খাবারে ভুরিভোজ সেরে ফেলেন দম্পতি।
তনুশ্রী রান্না করতে ভালোবাসে। তাই মাঝেমধ্যেই নিজেদের পছন্দের খাবার রান্না করেন। তনুশ্রীর স্বামী সুজিতেরও বাঙালি খাবারের প্রতি অগাধ প্রেম। তাই নিজের হাতে রান্না করে মনের মানুষকে খাওয়ানোর মধ্যে পরম তৃপ্তি খুঁজে পান তনুশ্রী। বিদেশের মাটিতে নিজেদের মতো করে সংসার সাজিয়েছেন নবদম্পতি। তনুশ্রীর কথায় বারবার উঠে এসেছে একটাই বিষয়, সুজিতেই সর্বসুখ।
সুজিতকে নিয়ে সুখের সংসার তনুশ্রীর। তবুও একটা আক্ষেপ রয়ে গিয়েছে। নভেম্বরে বিয়ের পর কলকাতা আসা হয়নি। মা, বাবা, বন্ধুবান্ধব তকারও সঙ্গেই সামনাসামনি সাক্ষাৎ হয়নি। তবে ভিডিও কলে রোজ কথা হয়। তাই দূরে থেকেও কাছে থাকার একটা অনুভূতি হয় তনুশ্রীর। সুজিত তাঁকে ভালোবাসা যত্নে এতটাই আগলে রাখেন যে মনেই হয় না পরিবারের থেকে বহু মাইল দূরে রয়েছেন।
সুজিতের ভালোবাসায় মোড়া সুখের সংসারে থেকেও মনটা পড়ে থাকে কলকাতায়। সেটা কিন্তু, মোটেই অস্বীকার করেননি তনুশ্রী। ভিডিও কলে যতই মা, বাবা, ভাই, বোন, বন্ধুবান্ধবের সঙ্গে কথা হোক না কেন কলকাতা বড্ড টানে। দূরে থেকেও প্রিয় শহরের সমস্ত খোঁজখবর রাখেন টলি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। আরও একটা কথা বলেছেন, দূরে গিয়ে বুঝেছেন তাঁর অসংখ্য ভক্ত রয়েছেন যাঁরা সবসময় জানতে চান তিনি কবে কলকাতায় আসবেন, কাজে ফিরবেন।
কলকাতা থেকে বহু মাইল দূরে থেকেও ইন্ডাস্ট্রির প্রতিটি খবর সম্পর্কে সচেতন সেই কথা নিজেই জানিয়েছেন তনুশ্রী। সোশাল মিডিয়াতেও রয়েছে প্রমান। রাহুলের অকাল মৃত্যুর পর আর্টিস্ট ফোরামের বিবৃতি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন অভিনেত্রী। স্টুডিওপাড়া ছাড়াও আনুসঙ্গিক বিভিন্ন সময়ে প্রতিনিয়ত খোঁজখবর নেন তনুশ্রী।
গত বছর মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত 'ডিপ ফ্রিজ'। এই ছবির হাত ধরে জাতীয় স্তরে সম্মানিত হয়েছে বাংলা ছবি। অর্জুন দত্ত পরিচালিত এই ছবির ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। সেই প্রসঙ্গে উত্থাপন করে তনুশ্রী বলেন, কলকাতায় থেকে আনন্দে সামিল হতে পারেননি, তবে দূরে থেকেই ছবির প্রচার করার মধ্যে এক অনাবিল আনন্দ খুঁজে পেয়েছিলেন। ছবি মুক্তির এতগুলো দিন পর এখনও সেই রেশ যেন কাটেনি!
বিদেশ থেকে প্রত্যেকের সুস্থতা, মঙ্গলকামনা করেছেন তনুশ্রী। দেশে কবে ফিরবেন সেটা অবশ্য জানাননি। তবে বিয়ের পর প্রতিটা উৎসব নিজেদের মতো করে উদযাপন করি। প্রথম পয়লা বৈশাখেও বাঙালিয়ানাতেই মেতেছিলেন দম্পতি। শাড়ি, সিঁথিতে সিঁদুর, শাঁখা-পলায় সুসজ্জিত বাঙালি বধূর আদলে বিদশের মাটিতে তনুশ্রী জাস্ট ফাটাফাটি, তা বললে অত্যক্তি হবে না।
Published By: Kasturi KunduPosted: 09:44 PM Apr 16, 2026Updated: 09:44 PM Apr 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
