Advertisement
চাষির ছেলে থেকে সাংবাদিক, বিজেপিতে যোগ দিয়েই বিধায়ক! কত সম্পত্তির মালিক সন্তু পান?
রাজনীতি নাকি সাংবাদিকতা, যখন এই নিয়ে চরম দোটানায় ভুগছিলেন সন্তু, ভরসা জুগিয়েছিলেন স্ত্রী পূজাই।
বেড়ে ওঠা চাষি পরিবারে। ফলে অভাব তো ছিলই। বাবা এককালে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সিপিএমের অত্যাচারে বাধ্য হয়েছিলেন নিজেকে সরিয়ে নিতে। তারপর দীর্ঘ লড়াই। হুগলির গোঘাট গ্রামের বাড়ি থেকে কলকাতার নামী চ্যানেলে সাংবাদিকতা। তারপর একেবারে আচমকাই গেরুয়া রাজনীতিতে পা। প্রথমবার নির্বাচনে লড়েই বিধায়কের চেয়ারে। কেমন ছিল তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের জার্নি?
২০১৮ সালে স্নাতক পাশ করেন সন্তু। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। এরপরই সাংবাদিক হওয়ার স্বপ্নকে সত্যি করতে শুরু কাজ। কলকাতার বেশ কয়েকটি চ্যানেলে কাজ করেছেন তিনি। তবে শেষ তিনি যে চ্যানেলে কাজ করতেন, সেখানে অল্প সময়ের মধ্যেই মুখ হয়ে উঠেছিলেন তিনি। তাঁর 'হচ্ছেটা কী' শো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করে তুলেছিল।
এরপর সেই দিন। অ্যাসাইনমেন্টের কাজে সন্তু গিয়েছিলেন মথুরাপুর। সেখানেই আসে ফোন। যা নিমেষে বদলে গিয়েছে সবটা। হঠাৎই তাঁকে বিজেপিতে যোগ ও প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কয়েকমুহূর্ত তিনি বুঝতে পারেনি কী করবেন। এত বড় সিদ্ধান্তটা যদি ভুল হয়? এই আশঙ্কাও উঁকি দিয়েছে মনে।
তবে সবটা বাবা ও স্ত্রীর হাতেই ছেড়েছিলেন তিনি। তাঁদের আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিজেপিতে যোগের। ১৫ মিনিটের মধ্যেই কাজ থেকে ইস্তফা দেন তিনি। এরপর শুরু রাজনৈতিক কেরিয়ার। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়কের চেয়ারে। লাইন, ক্যামেরা, অ্যাকশন, প্রশ্নবাণ থেকে সোজা ক্ষমতার চেয়ারে। সন্তুর কথায় এই জয়, বাবা তারকনাথের।
নিশ্চয়ই ভাবছেন এতটা লড়াই করে বেড়ে ওঠা সন্ত কত সম্পত্তির মালিক? ২০২৬ সালের হলফনাম বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে সন্তুর আয় ছিল ৪ লক্ষ টাকার সামান্য বেশি। সন্তুর কাছে সোনার গয়না রয়েছে ১০০ গ্রাম মতো। নিজের বাড়ি নেই। তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৬৩ হাজার। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৩৪ লক্ষ ৮৮ হাজার ৪৭৭ টাকা।
Published By: Tiyasha SarkarPosted: 04:27 PM Jul 26, 2026Updated: 04:27 PM Jul 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
