Advertisement
তাব্বুর রূপের তৃষ্ণা, অভিনেত্রীর নতুন ছবিতে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা
বয়স যেন তাব্বুর কাছে সংখ্যামাত্র।
তবসুম ফতিমা হাসমি। এই নামে লোকজন তাঁকে কমই চেনে। যে নাম একডাকে সাড়া ফেলে দেয়, তা তাব্বু। যেমন অভিনয়, তেমনই রূপের জাদু। তাতেই তৃষ্ণার্ত অনুরাগীদের মন।
হায়দরাবাদি মুসলিম পরিবারে জন্ম তাব্বুর। অভিনেত্রীর বাবা জামাল আলি হাশমি সাতের দশকে পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। পরে ভারতে চলে আসেন তাঁর মা রিজওয়ানার সঙ্গে থাকতে।
অভিনেত্রী ফারহার বোন তাব্বু। শাবানা আজমি ও তনভি আজমির আত্মীয়। শিশুশিল্পী হিসেবেই বলিউডে অভিনেত্রীর কেরিয়ার শুরু।
নায়িকা হিসেবে তাব্বুর সফর শুরু তেলুগু সিনেমা 'কুলি নম্বর ১' দিয়ে। তারপর 'বিজয় পথ', 'প্রেম', 'হিম্মত'-এর মতো একাধিক ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন তাব্বু।
অভিনেত্রী যেমন একদিকে বাণিজ্যিক সিনেমা করেছেন, আরেক দিকে তাঁর ঝুলিতে রয়েছে 'মাচিস', 'হু তু তু', 'নেমসেক', 'চাঁদনী বার', 'মকবুল', 'দৃশ্যম', 'হায়দর'-এর মতো সিনেমা।
Published By: Suparna MajumderPosted: 06:02 PM Dec 21, 2024Updated: 09:05 PM Dec 21, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
