Advertisement
বাংলার মেয়ে বলিউডের বম্বশেল! আগুন শরীরে ঝড়ের আভাস, চিনতে পারছেন?
ছোটপর্দা থেকে বড়পর্দা, সবেতেই নায়িকার অবাধ বিচরণ।
কথায় বলে, বাঙালির মেয়ের সৌন্দর্যই আলাদা। শরীরে এমন লালিত্য আর কোথায়! বলিউডেও বাঙালি সুন্দরীর কমতি নেই। সেই তালিকায় উপরের সারিতেই থাকেন ইনি।
হ্যাঁ, মৌনী রায়। কোচবিহারের মেয়ে হিন্দি টেলিভিশনে যেমন চুটিয়ে অভিনয় করেছেন, তেমনই বলিউড সিনেমায় নজর কেড়েছেন। আবার ওয়েব সিরিজেও তিনি ট্রেন্ডিং।
২০০৬ সালে একতা কাপুরের ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মৌনী। হিন্দি টেলিভিশনে তাঁর তুমুল জনপ্রিয়তা।
বলিউডের নায়িকা হিসেবে মৌনী যাত্রা শুরু করেন অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায়। মনোবীণা দাসের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী।
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মৌনীকে। আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র' সিনেমায় জুনুনের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা পান অভিনেত্রী।
Published By: Suparna MajumderPosted: 03:06 PM May 26, 2024Updated: 04:54 PM May 26, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
