Advertisement
নেই স্টার্ক! কিলার মিলারে মিটবে ট্রফিখরা? আইপিএলে কোন চমকে বাজিমাত করতে পারে দিল্লি?
০২০ সালে একবার মাত্র ফাইনালে উঠেছিল রাজধানীর দল। গত বছর দারুণ শুরু করেও প্লে অফে যেতে পারেনি।
আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২৮ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। রিটেনশন-নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা। আজ দিল্লি ক্যাপিটালস।
১৯ বছর ধরে আইপিএল খেলেও সাফল্য আসেনি দিল্লি শিবিরে। ২০২০ সালে একবার মাত্র ফাইনালে উঠেছিল রাজধানীর দল। গত বছর দারুণ শুরু করেও প্লে অফে যেতে পারেনি। সবমিলিয়ে মাত্র পাঁচবার প্লে অফে গিয়েছে দিল্লি। তাই এবার ট্রফি জয়ের যুদ্ধে নামার আগে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে দিল্লি শিবিরে। এবার কি ট্রফি আসবে দিল্লি-দরবারে?
স্কোয়াড: কেএল রাহুল, করুণ নায়ার, অভিষেক পোড়েল, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, নীতীশ রানা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, টি নটরাজন, বেন ডাকেট, পাথুম নিশঙ্কা, মিচেল স্টার্ক, লুনগি এনগিডি, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মুকেশ কুমার, পৃথ্বী শ, দুষ্মন্ত চামিরা, বিপরাজ নিগম, আকিব দার, অজয় মন্ডল, ত্রিপুরানা বিজয়, কাইল জেমিসন, মাধব তিওয়ারি, সাহিল পারাখ।
শক্তি ১: দিল্লির ব্যাটিং এবং পেস অ্যাটাক যথেষ্ট ভয় ধরাবে প্রতিপক্ষের মনে। স্কোয়াডে রয়েছেন কে এল রাহুলের মতো ক্রিকেটার, যিনি যেকোনও পজিশনে সাবলীলভাবে ব্যাট করতে পারেন। অধিনায়ক অক্ষর প্যাটেলও ব্যাটে-বলে ম্যাচ ঘোরাতে পারেন।
শক্তি ২: পাশাপাশি রয়েছেন ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস। দুই বিদেশি ব্যাটার ঝোড়ো ব্যাটিং করে বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। ব্যাট হাতে বাংলার অভিষেক পোড়েলের উপরেও ভরসা রাখতে পারেন দিল্লি সমর্থকরা। রয়েছেন নীতীশ রানার মতো নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার।
শক্তি ৩: চলতি বছর জম্মু-কাশ্মীরকে রনজি চ্যাম্পিয়ন করার নেপথ্যে মূল কারিগর পেসার আকিব দার রয়েছেন দিল্লি স্কোয়াডে। এছাড়াও বোলিং বিভাগে শক্তি বাড়াবে লুনগি এনগিডি, দুষ্মন্ত চামিরা মতো বিদেশি পেসার। টি নটরাজন-মুকেশ কুমারের মতো দেশীয় পেসাররাও যথেষ্ট শক্তিশালী।
দুর্বলতা ১: চোটের কারণে সম্ভবত আইপিএল খেলা হবে না মিচেল স্টার্কের। গত বছর দিল্লির দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক ছিলেন অজি পেসার। স্টার্কের মতো চ্যাম্পিয়ন বোলারের বিকল্প খুঁজে পাওয়া কঠিন দিল্লির পক্ষে। আস্থা রাখতে হবে লুনগি এনগিডির উপরে।
দুর্বলতা ২: অক্ষর-কুলদীপ ছাড়া সে অর্থে স্পিনার নেই স্কোয়াডে। অখ্যাত অজয় মণ্ডলের উপর আস্থা রাখতে হবে ম্যানেজমেন্টকে। গত বছর বিপরাজ নিগমের স্পিন সফল হলেও আস্থা রাখা কঠিন। খাতায় কলমে বোলিং লাইন আপ শক্তিশালী হলেও মাঠে নেমে কতখানি সাফল্য মিলবে, সংশয় রয়েছে।
দুর্বলতা ৩: ধারাবাহিকতার অভাবে বারবার ভুগেছে দিল্লি। গতবছর শুরুর দিকে চেন্নাইয়ের মতো হেভিওয়েটকে হারানো, পরপর জয়-দারুণ শুরু করেছিলেন রাহুলরা। কিন্তু শেষ পর্যন্ত প্লে অফে উঠতে পারেননি। সেই সমস্যা আবারও ভোগাতে পারে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:05 PM Mar 23, 2026Updated: 04:05 PM Mar 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
