Advertisement
তিক্ততা কাটিয়ে জোড়া লাগছে স্মৃতি-পলাশের সম্পর্ক! ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা
সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপ। আর সেটাই ফের আলোচনার এনে দিয়েছে স্মৃতি মন্ধানা এবং পলাশ মুছলকে।
সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপ। আর সেটাই ফের আলোচনার এনে দিয়েছে স্মৃতি মন্ধানা এবং পলাশ মুছলকে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে জোর জল্পনা, তাঁদের সম্পর্ক কি আবার জোড়া লাগছে? এমনকী কেউ কেউ বিয়ের সম্ভাবনাও খুঁজছেন।
ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ে হওয়ার কথা চগিল সঙ্গীতশিল্পী পলাশ মুছলের। সাম্প্রতিক সময়ে যা ছিল দেশের সবচেয়ে চর্চিত বিয়ে। তাঁদেরকে দেখেই ভালোবাসার সংজ্ঞা তৈরি করে ফেলেছিলেন অনেকে। ‘কাপল গোলস’ তালিকায় বেশ উপরের দিকে জায়গা করে নিয়েছিল প্রিয় ‘পালরিতি’ জুটি। কিন্তু ‘পালরিতি’তে থাবা বসায় কোনও তৃতীয় পক্ষ! এমন জল্পনাই শোনা গিয়েছিল নেটদুনিয়ায়।
গায়ে হলুদ, সঙ্গীতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, বিয়ের দিন সকালেই পলাশের বিরুদ্ধে ওঠে বিশ্বাসঘাতকতার অভিযোগ। সব কিছুই এক তৃতীয় নারীর উপস্থিতির কারণে। তাঁদের বিয়ে যায়। সবকিছু ঠিক থাকলে ২৩ নভেম্বর সাতপাকে বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি এবং গায়ক পলাশ। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পরেই সাংলির বিবাহবাসর ছেড়ে চলে আসে গোটা মুচ্ছল পরিবার।
এরপর বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন স্মৃতি। এমনকী জেমাইমা রডরিগেজ, শ্রেয়াঙ্কা পাটিলের মতো ক্রিকেটাররা, যাঁরা স্মৃতির বিয়েতে চুটিয়ে আনন্দ করছিলেন, তাঁরাও বিয়ের সমস্ত ছবি সোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন। এই ছিল মোটামুটি গল্প।
এবার ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা কথা বলছেন পলক মুছল এবং তাঁর স্বামী মিঠুনের সঙ্গে। পুরো দৃশ্যটাই বেশ স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ বলে মনে হয়েছে নেটিজেনদের। এরপরেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি স্মৃতি-পলাশের সম্পর্ক জোড়া লাগাতেই শ্রীনিবাসের সঙ্গে দেখা করেছেন সঙ্গীতশিল্পী পলক?
ভিডিওয় নজর কেড়েছে, স্মৃতির বাবার পা ছুঁয়ে প্রণাম করছেন পলাশের দিদি। প্রণাম ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শ্রীনিবাস গুরুজন। তাঁকে প্রণাম করায় মুগ্ধ অনেকেই মনে করছেন, দুই পরিবারের মধ্যে হয়তো উষ্মার বরফ গলবে।
রেডিট কমিউনিটিতে ভাইরাল হওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। পোস্টটিতে দাবি করা হয়েছে, স্মৃতির বাবা দেখা গিয়েছে গায়িকা পলক মুছল এবং সুরকার মিঠুনের সঙ্গে। তিনজনকে একসঙ্গে ফার্মার'স ক্যাফেতে ঢুকতে দেখা গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পোস্টে প্রশ্ন তোলা হয়, 'আসলে কী চলছে? আবার কি কোনও সম্পর্কের জল্পনা শুরু হচ্ছে?'
পোস্টটির সত্যতা যাচাই করা হয়নি। তবুও নেটিজেনদের মধ্যে শুরু নানান জল্পনা। কেউ কেউ পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে এনে নতুন করে আলোচনা শুরু করেছেন, আবার অনেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এক নেটিজেন লিখেছেন, 'এগুলো নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। বিষয়টা অন্য কিছু হতে পারে।' আরেকজনের মন্তব্য, 'স্মৃতির ব্যক্তিগত জীবন নিয়ে এত জল্পনা না করাই ভালো। সবাইকে নিজের মতো থাকতে দিন।' কেউ আবার খানিক কৌতূহল লুকোতে পারেননি। 'যদি সত্যিই কিছু থাকে। সময়ই বলবে। আপাতত এটা শুধু গসিপ।'
Published By: Prasenjit DuttaPosted: 07:50 PM Apr 08, 2026Updated: 07:50 PM Apr 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
