Advertisement
কেরিয়ারে উন্নতিতে বাধা আপনারই ৭ স্বভাব! আজই বদলে না ফেললে কেলেঙ্কারি
এই কয়েকটি বিষয় মাথায় রাখলে উন্নতি আটকায় কে!
কেরিয়ারে সফল হতে কে না চায়! সকলেরই স্বপ্ন থাকে সাফল্যের শীর্ষ পৌঁছনো। কিন্তু দেখা যায়, বহু গুণী মানুষও কেরিয়ারে ততটা সফল হতে পারেন না। তার পিছনে রয়েছে কিছু কারণ। তা হল অতিরিক্ত ভাবনাচিন্তা, অলসতা, তুলনা-করার মতো কয়েকটি বিষয়। যা কেরিয়ারে উন্নতি আটকে দেয়। দু পা এগোলে, তিন পা পিছিয়ে দেয়। যা কখনই কাম্য নয়।
যে কোনও কিছুর জন্য তৈরি কি না, এই সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। অনেকেই নিজের ক্ষমতা নিয়ে ওয়াকিবহাল থাকেন না। তাঁরা নিজেকে প্রস্তুত করার জন্য অপেক্ষা করেন। ভাবেন, একটা সময়ে আমি প্রস্তুত হব। কেরিয়ারের উন্নতির ক্ষেত্রে এই সঠিক সময়ের অপেক্ষা করাটা একটা ভুল। নিজের লক্ষ্যকে পাখির চোখ করে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ুন। কোনও কিছুর জন্য অপেক্ষা করবেন না।
যে কোনও ক্ষেত্রেই ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ যদি মতামতকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে গণ্য করেন, তা কেরিয়ারের জন্য অত্যন্ত ক্ষতিকর। কেউ আপনার কাজের সমালোচনা করলে তা থেকে শেখার চেষ্টা করতে হবে। উলটোদিকের মানুষটা কেন একথা বলছে, তা বোঝার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যকর মতামত আপনার সিদ্ধান্ত, যোগাযোগ এবং কাজের মান উন্নত করতে সাহায্য করে।
চাকরিতে কম-বেশি সকলেই পদের পিছনে দৌঁড়ন। লক্ষ্য থাকে অতি সহজে গালভরা পদ লাভ করা। এটি কিন্তু আসলে এটি কেরিয়ারের জন্য অত্যন্ত নেতিবাচক। সময় নিয়ে ধীরে ধীরে প্রতিটি ধাপ রপ্ত করে এগোলে তা ভবিষ্যতের জন্য ভালো।
অধৈর্যতা বুদ্ধিমান মানুষদের জন্য একটি ফাঁদ। অনেকেই আছেন যারা ধৈর্য্য হারিয়ে হাল ছেড়ে দেন। সমস্যা হল, বেশিরভাগ পেশায় উন্নতি প্রথমে ধীরে আসে, তারপর নীরবে গতি পায়। শুরুর পর্যায়টা অপেক্ষা করতে পারলে পরে আর পিছনে ফিরে তাকাতে হয় না। তাই ধৈর্য ধরতে জানতে হবে।
মনে রাখবেন একসঙ্গে সকলের প্রিয় পাত্র হওয়া যায় না। তাই সেই চেষ্টা করবেন না। অনেকেই আছে সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করেন, যা কেরিয়ারের জন্য ভয়ংকর খারাপ। এই প্রবণতা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়। নিজে সঠিক জানলে প্রয়োজনে বসকেও চ্যালেঞ্জ করতে হবে। মাথায় রাখবেন প্রিয় হওয়ার চেয়ে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন।
Published By: Tiyasha SarkarPosted: 08:43 PM Apr 07, 2026Updated: 08:43 PM Apr 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
