Advertisement
দুধ সাদা বিকিনিতে সইফের বাহুলগ্না করিনা, নবাবের জন্মদিনে 'উষ্ণ' সেলিব্রেশন বেবোর
করিনার বিকিনি লুকে উষ্ণতার হাতছানি।
স্বাধীনতা দিবসের ঠিক পরদিন অর্থাৎ ১৬ আগস্ট সইফ আলি খানের জন্মদিন। স্বামীর জন্মদিনে স্ত্রীর স্পেশাল সারপ্রাইজ থাকবে না তা আবার হয় নাকি। তাও যদি আবার গায়ে থাকে সেলিব্রিটি তকমা। নবাব সইফের জন্মদিনে বিশেষ কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিলেন নবাব বেগম করিনা কাপুর খান। বিদেশে তারকাদের জন্মদিন সেলিব্রেশন নতুন নয়, সইফিনাও বিশেষ দিনটি শহরের থেকে দূরেই কাটাচ্ছেন।
সইফের ৫৫ তম জন্মদিন উপলক্ষে হলিডে মুডের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন করিনা। ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সইফের সঙ্গে সাদা বিকিনিতে বেবোর হট লুক। বার্থডে বয় সইফের পরনে সাদা শার্ট আর লাল শর্টস। রংমিলান্তি পোশাকে সইফিনার ম্যাজিকে ফিরছে সেই 'তশন' রোম্যান্স।
এই ছবির শুটিং সেটেই প্রেমের সূত্রপাত। তাই বিশেষ দিনে স্পেশাল ছবির ব্যাকগ্রাউন্ডে বেবো ব্যবহার করেছেন এই ছবির গান, 'দিল ডান্স মারে'। এভাবেই সইফের জন্মদিনের 'উষ্ণ' সেলিব্রেশনে মাতলেন করিনা কাপুর খান। ছবি পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন আমার চিরদিনের রাইড অউর ডাই। তোমাকে ছাড়া জীবনটা একেবারে বেরঙিন হত।'
এই পোস্টে আরও একটি বিষয় জানিয়েছেন বেবো। সইফ সোশাল মিডিয়া থেকে দূরে থাকেন। তাই বিনা অনুমতিতে তাঁর ছবি প্রকাশ্যে আনেন না। করিনার শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, পরন্ত বিকেলে সাগরপারে কোয়ালিটি মুহূর্ত এনজয় করছেন সইফিনা। বয়স যাই হোক না কেন, আজও সইফ-করিনার প্রেম জমে ক্ষীর। রোম্যান্টিক মুহূর্ত একান্তযাপনের ছবিই প্রমাণ, সইফের ৫৫তম জন্মদিন একেবারে জমজমাট।
রোম্যান্টিক মুডের পাশাপাশি খুনসুটিতেও মজে সইফ আলি খান ও করিনা কাপুর খান। মিরর সেলফিটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। হাসি, মজা, রোম্যান্স আর সঙ্গে একটু দুষ্টুমি, এভাবেই হল পতৌদি নবাবের জন্মদিন সেলিব্রেশন। তবে কোথায় ঘুরতে গিয়েছেন সেটা অবশ্য খোলসা করেননি করিনা।
ঘুরতে গিয়ে গাড়িচালকের আসনে সইফ। আর খোলা চুলে রোদচশমা পরে ক্যামেরাবন্দি করিনা। যুগলের ছবিতে সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির স্বজন থেকে ভক্তরা। ২০১২ সালের ১৬ অক্টোবর বৈবাহিকবন্ধনে বাঁধা পড়েন সইফিনা। দীর্ঘ এক দশকের বেশি সময়ের দাম্পত্যে সইফ-করিনার এমন লাভিডাভি মুহূর্তের সাক্ষী থেকেছে নেটপাড়া।
Published By: Kasturi KunduPosted: 05:37 PM Aug 16, 2026Updated: 05:37 PM Aug 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
