Advertisement
বৃষ্টিস্নাত মহানগরীতে মায়াবী মনামী, আঁচল উড়িয়ে বললেন, 'প্রথমবার তোমায়...'
জল থৈ থৈ মায়ানগরী মুম্বই। একটানা সাতদিন অঝোর শ্রাবণ। প্রথমবার মায়ানগরীর বৃষ্টি কেমন উপভোগ করলেন মনামী?
বর্ষায় মুম্বইয়ের কী মারাত্মক অবস্থা হয় সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চারিদিকে একেবারে জল থৈ থৈ অবস্থা। বর্ষাকালে আরবসাগরের পাড়ে মায়ানগরীর ভয়াল রূপে প্রতিবারের মতো এবারও আতঙ্কিত মুম্বইবাসী। তার মাঝেই শহর ছেড়ে মুম্বই পৌঁছেছেন টলি ক্যুইন মনামী ঘোষ। বৃষ্টিস্নাত মুম্বই থেকে ছবি পোস্ট করে মনের কোন কথা শেয়ার করলেন অভিনেত্রী?
বঙ্গললনা মনামী যে ভ্রমণপিপাসু তা বলাই বাহুল্য। কাজের ফাঁকে সময় পেলেই উড়ে যান পৃথিবীর বিভিন্নপ্রান্তে। এবার গন্তব্যস্থল মায়ানগরী মুম্বই। প্রথমবার আরবসাগরের পাড়ে বৃষ্টি উপভোগ করে আবেগতাড়িত মনামী। ভারী বর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরলেন মনামী।
পশ্চিমী পোশাকে লাস্যের ছটায় যেমন রাতের ঘুম কেড়ে নেন, তেমনই শাড়িতেও মায়াবী মনামীতে বুঁদ হয়ে যায় ভক্তরা। সাগরপাড়ে শাড়ি পরিহীতা মনামীতে চোখ আটকেছে নেটভুবনের। শাড়ির আঁচল উড়িয়ে মুম্বইয়ের প্রথম বর্ষা উপভোগের আনন্দ জাহির করেছেন।
একগুচ্ছ ছবি পোস্ট করে মনামী লিখেছেন, 'একটানা সাতদিন অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। এক মিনিটের জন্যও থামেনি। মুম্বইয়ের বর্ষার অনেক গল্প শুনেছিলাম। এবার প্রথম নিজের চোখে দেখলাম, তাকে অনুভব করছি। সত্যিই তুমি মুম্বই।' নিরবচ্ছিন্ন বৃষ্টিতে মুম্বইবাসী চিন্তিত হলেও মনামী যে প্রাণভরে সেই বৃষ্টিভেজা মুহূর্তগুলো উপভোগ করছেন তা প্রতিটি ছবিতেই স্পষ্ট।
কাচের গ্লাসে চায়ের কাপ হাতে ছবি পোস্ট করেছেন মনামী। আসলে বৃষ্টির মরশুম আর ধোঁয়া ওঠা চা তো পরস্পরের সমার্থক। এক কাপ চায়ে মুম্বইয়ের বৃষ্টি উপভোগের কোনও সুযোগ ছাড়তে নারাজ মনামী! একেবারে বাঙালি স্টাইলে শাড়ি-ব্লাউজের সঙ্গে চুলে বিনুনি করে লেন্সবন্দি বঙ্গকন্যা মনামী। ছবির কমেন্টবক্স জুড়ে লাইক কমেন্টের বন্যা।
মনামী কিন্তু পশুপ্রেমীও। আরবসাগরের পাড়েও ধরা পড়ল সেই ছবি। সাগরের পাড়ে বসে যখন প্রকৃতি উপভোগ করছেন তখন পাশে বসে সারমেয়। আলগা করে বাঁধা হাত খোঁপা, পিঠ খোলা ব্লাউজে বৃষ্টিস্নাতা মনামী যেন আরও মোহময়ী। সবমিলিয়ে বৃষ্টিভেজা মুম্বইয়ে মনামীর বাঙালিয়ানা সাজ থেকে ক্যামেরায় পোজ সবটাই যেন মন ভালো করা এক মুহূর্ত।
Published By: Kasturi KunduPosted: 05:07 PM Jul 03, 2026Updated: 05:09 PM Jul 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
