Advertisement
চন্দননগরের বাড়িতে ফিরলেন অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পিয়ালি বসাক, আনন্দেও কাঁদলেন মা
লড়াকু কন্যাকে স্বাগত জানাতে এলাহি আয়োজন করা হয়।
অসাধ্যসাধন করে মাসদুয়েক পর চন্দননগরের বাড়িতে ফিরলেন কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পিয়ালি বসাক।
মুন্সিপুকুর মোড় থেকে হুডখোলা গাড়িতে করে ব্যান্ডপার্টি সহযোগে বাড়ি ফেরানো হয় তাঁকে। লড়াকু কন্যাকে স্বাগত জানাতে পুষ্পবৃষ্টিও হয়।
মাসদুয়েক পর নিজের সন্তান বাড়ি ফিরেছেন বলে কথা, তাই তো মেয়েকে দেখে আবেগ আর সামলে রাখতে পারেননি পিয়ালির মা। কেঁদে ফেলেন তিনি।
সংবর্ধনায় আপ্লুত এভারেস্টজয়ী পিয়ালি। পর্বত আরোহণের স্মৃতি রোমন্থন করেন। বলেন, "আনন্দ পেয়েছি। তবে ঝুঁকিও ছিল।" আগামী দিনে আরও শৃঙ্গজয়ই স্বপ্ন তাঁর।
Published By: Sayani SenPosted: 04:47 PM Jun 11, 2022Updated: 04:47 PM Jun 11, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
