Advertisement
যৌনদৃশ্যের শুটিংয়ে ঠোঁট ফুলে ঢোল, শরীরে দাগ! ভয়ংকর অভিজ্ঞতা 'কৃষ্ণভক্ত' নেহালের
প্রধান অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে টেলিদুনিয়ায় পা রেখেছিলেন নেহাল ভাদোলিয়া। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
সময়ের সঙ্গে সিনেমা-সিরিজের গল্প বলার ধরনও বদলেছে। আজকাল রগরগে যৌনতা, মাত্রাতিরিক্ত অন্তরঙ্গতা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'তারক মেহতা কা উলটা চশমা' খ্যাত অভিনেত্রী নেহাল ভাদোলিয়া অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন। যা শুনে তাজ্জব বনে যাবেন।
অভিনেত্রী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর ইন্টিমেসি কো-অর্ডিনেটার হিসেবে কাজ করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা অন্তরঙ্গ দৃশ্যে শুটিংয়ের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করেছেন। একটি পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন নেহাল। সেখানে যা বললেন তা সত্যিই চমকপ্রদ।
সাহসী দৃশ্যে অভিনয়ের সময় একাধিক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। এধরনের দৃশ্যে অভিনয়ের সময় অভিনেত্রীদের স্বচ্ছন্দ থাকা খুবই প্রয়োজন। আর ঠিক সেই কারণেই প্রথমে সংলাপের দৃশ্যের শুটিং করতেন। কারণ ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের পর ঠোঁট ফুলে ঢোল হয়ে যাওয়ার প্রবল সম্ভবনা থাকে। শরীরে নানা ধরনের দাগ দেখা যায়।
পর্দায় বা ওটিটিতে অন্তরঙ্গতা দর্শক উপভোগ করেন কিন্তু, শুটিং ততধিক কঠিন। বিষয়টি উল্লেখ করে নেহালের সংযোজন, "একটাই কথা বলতে চাই মজা করার জন্য এধরনের দৃশ্যের শুটিং করা হয় না। যদি মনে করেন, খুব আনন্দ করে ঘনিষ্ঠ মুহূর্তের শ্যুট করা হয় সেটা একদম ভ্রান্ত ধারণা। যেরকম নির্দেশ দেওয়া হয় ঠিক সেরকমভাবেই শ্যুটিং হয়। ওয়ান টেকে শট দেওয়ার চেষ্টা করা হয়। সাহসী দৃশ্যে অভিনয়ের পর শরীরে অনেক দাগ পড়ে যায়। তখন অভিনেতারা অস্বস্তিবোধ করেন।"
'ইমলি' সিরিজে বৃন্দাবনে সাহসী দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে বলেন, "ওটাই ছিল আমার শেষ সাহসী সিরিজ। শুটিং শেষে মাংস খেয়েছিলাম আর মদ্যপান করেছিলাম। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ, আমি পশুপ্রেমী বলে বন্ধুরা আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিল। তখন মনে হল প্রাণী হত্যা করে খাওয়াটা আমার উচিত হয়নি। তারপর থেকে আজ পর্যন্ত আমি ডিমও খাইনি।"
Published By: Kasturi KunduPosted: 05:27 PM Aug 18, 2026Updated: 06:55 PM Aug 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
