Advertisement
নবান্নে চালু নতুন ক্যান্টিন 'খাদ্যছায়া', স্পেশ্যাল কী কী পাওয়া যাবে, চলুন ঘুরে আসা যাক
ক্যান্টিনের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শহরের মূল কেন্দ্র থেকে কিছুটা দূরে, গঙ্গার তীরে এ রাজ্যের মূল প্রশাসনিক ভবন - নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বসার পর সাদা-নীল ১৪ তলা ভবনটি সাজিয়ে তুলেছেন নিজের পছন্দে।
নবান্নের একতলায় এবার চালু হল নতুন ক্যান্টিন। নামকরণের দায়িত্ব পড়ে মুখ্যমন্ত্রীর উপর। তিনি নাম দেন 'খাদ্যছায়া'। মঙ্গলবার সুন্দর অন্দরসজ্জা বিশিষ্ট 'খাদ্যছায়া'র দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।
বাঙালি, চাইনিজ সব ধরনের রকমারি খাবার পাওয়া যাবে এই 'খাদ্যছায়া'য়। রয়েছে অর্গানিক মধু, ঘি, চা, রকমারি মিষ্টিও। রয়েছে আমিষ ও নিরামিষ থালি। নবান্নের ক্যান্টিনে খেতে খরচ পড়বে ৫৫ থেকে ৮০ টাকা।
Published By: Sucheta SenguptaPosted: 05:02 PM Apr 25, 2023Updated: 05:18 PM Apr 25, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
