Advertisement
বর্ষাতেই ভালোবাসা জমে ক্ষীর! বলছে সমীক্ষা, কোন লক্ষণে বুঝবেন সত্যিই প্রেমে পড়েছেন?
বর্ষা দিনে আধুনিক যুগলেরা কোথায় কোথায় প্রেম করতে যেতে পছন্দ করেন?
বাইরে বৃষ্টি। ঘর কিংবা কফিশপে বন্দি দু'টি মানুষ। সঙ্গে বাজছে কোনও প্রেমের গান। কফির কাপে চুমুক দিতে দিতে দু'জনে কথা বলে চলেছেন। কিংবা ভাবছেন সেই কালো ছাতার নিচে রাজ কাপুর এবং নার্গিসের বদলে আপনারা দু'জন। আসলে ৪১ শতাংশ অবিবাহিত মনে করেন বর্ষায় নাকি এভাবে নিজেদের ভাবলেই সম্পর্ক জমে ক্ষীর।
সম্প্রতি একাধিক অবিবাহিতদের নিয়ে একটি সমীক্ষা হয়। ওই সমীক্ষাতেই এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সমীক্ষকরা। ৪১ শতাংশ অবিবাহিত বিশ্বাস করেন বৃষ্টিভেজা দিনে একসঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটালেই নাকি সম্পর্ক হয় আরও মধুর। বন্ধুত্ব পায় প্রেমের স্বীকৃতি। ২৪ শতাংশ মানুষ বিশ্বাস করেন বর্ষায় মধুর কথোপকথনেও নাকি মন দিয়ে বসেন অনেকেই। সব জাদুই আসলে লুকিয়ে মনোরম আবহাওয়া। মেঘ-বৃষ্টির লুকোচুরিই নাকি মনে প্রেমের উদ্রেক করে।
আড়াই হাজার ভারতীয় অবিবাহিত যুগলের মধ্যে ৭৬ শতাংশ বিশ্বাস করেন, বর্ষাকালে মন সঙ্গী কিংবা সঙ্গিনী খোঁজে। সে প্রেম যেন সিনেমার মতো। একসঙ্গে একই ছাতার নিচে হেঁটে যাওয়া। একসঙ্গে এক জায়গায় বসে চা কিংবা কফির কাপে চুমুক দেওয়া। আর কথাবার্তা বলা। আসলে একসঙ্গে কিছুটা সময় কাটানো।
প্রায় ৪৯ শতাংশ অবিবাহিত যুগল দাবি করেন, বর্ষাই তাঁদের সম্পর্ককে আরও রঙিন করে তুলেছে। আসলে এই সময়ে বিনা বাধায় একে অপরের আরও কাছে আসা সম্ভব। যেমন ধরুন বৃষ্টিতে কোথাও আটকে পড়লেন দু'জনে। তাতে প্রেম যে আরও জমে ক্ষীর হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
এই বর্ষায় আপনিও কী প্রেমে পড়েছেন? ঠিক কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন? ধরুন, আপনার কাউকে বারবার ফোন করতে ইচ্ছা করছে। বা তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন। কিংবা ধরুন কালো মেঘ, বৃষ্টি দেখলেই তাঁর কথা মনে পড়ছে। তাহলেই বুঝতে হবে কাউকে আপনার মনে ধরেছে।
Published By: Sayani SenPosted: 09:48 PM Aug 09, 2026Updated: 09:48 PM Aug 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
