Advertisement
আন্তর্জাতিক মঞ্চে রাজার রাজা মোদি, মাত্র ১২ বছরে ভূষিত ৩১টি সম্মানে, রইল তালিকা
রবিবার রাতে পা রেখেছেন সুইডেনে। সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী।
গত ১২ বছর ধরে তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। রাষ্ট্রপ্রধান হিসাবে একের পর এক দেশে সফর করেছেন। সেসব দেশে বিরাট সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।
বর্তমানে পাঁচ দেশের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার রাতে তিনি পা রেখেছেন সুইডেনে। সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী। এটি তাঁর ৩১তম আন্তর্জাতিক সম্মান।
গত ১০ বছরে একাধিক দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মাধ্যমে। সে বছরই আফগানিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাজী আমির আমানুল্লাহ খান’ পান।
তার দু'বছর পর ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। পরের বছর অর্থাৎ ২০১৯ সালে মালদ্বীপ সরকার ‘অর্ডার অফ নিশান ইজ্জুদ্দিন’ সম্মানে ভূষিত করে মোদিকে।
২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। একই দিনে বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মান পান তিনি।
২০১৯ সালেই রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল' পান মোদি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মান তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। পরের বছর মার্কিন যুক্তরাষ্ট্র ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মানে ভূষিত করে ভারতের প্রধানমন্ত্রীকে।
ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো’তে ভূষিত হন মোদি। ২০২৩ সালেই মিশরের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ নাইল' পেয়েছেন তিনি। গ্রিস থেকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ সম্মানে ভূষিত হন প্রধানমন্ত্রী।
পাপুয়া নিউ গিনির ‘গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু’ সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। পালাউ থেকে ‘এবাকল অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ফিজির সর্বোচ্চ সম্মান ‘কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি’ও দেওয়া হয় মোদিকে।
২০২৩ সালে ফ্রান্স থেকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ সম্মানে সম্মানিত হন প্রধানমন্ত্রী। পরের বছর ডমিনিকার ‘ডোমিনিকা অ্যাওয়ার্ড’, গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’ এবং বার্বাডোস থেকে ‘অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস’ সম্মান পান তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 06:05 PM May 18, 2026Updated: 07:03 PM May 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
