Advertisement
আবারও 'চুরি'র অভিযোগে বিদ্ধ ঊর্বশী, কান কার্পেটেও জুটল কেবল কটাক্ষই
কানের লাল গালিচায় ঊর্বশীর শাড়ি লুক নিয়ে সমালোচনার ঝড়। নেটভুবনের দাবি, গিগি হাদিদের শাড়ির সঙ্গে ঊর্বশীর শাড়ির সাদৃশ্য রয়েছে।
বলিউড অভিনেত্রী ঊর্বসী রাওতেলা বরাবরই নিজের ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় গ্ল্যামারের দ্যুতি ছড়াচ্ছেন। এর মাঝেই ঊর্বশীর সাম্প্রতিক লুক নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। নেপথ্যে কোন কারণ?
কানের লাল গালিচায় ঊর্বশীর শাড়ি লুক নিয়ে সমালোচনার ঝড়। নেটভুবনের দাবি, গিগি হাদিদের শাড়ির সঙ্গে ঊর্বশীর শাড়ির সাদৃশ্য রয়েছে। ২০২৩ সালে 'নীতা মুকেশ আম্বানি কালচর সেন্টার গালা'-এ গিগির সাদা-হলুদ কম্বিনেশনের শাড়ির সঙ্গে ঊর্বশীর পোশাকের মিল খুঁজে পেয়েছেন নেটাগরিকরা। তবে সংশ্লিষ্ট বিষয়ে এখনও ঊর্ভশীর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইভরি রঙের শাড়ির বর্ডারে লমলে সোনালি কাজ, কান কার্পেটে ঊর্বশীর এই লুকটাই সমাজমাধ্যমে ভাইরাল। অতঃপরই গিগি হাদিদের শাড়ির সঙ্গে মিল খুঁজে পায় নেটিজেনরা। অনেকেই দাবি করেন, ঊর্বশীর এই লুকটি গিগি হাদিদের শাড়ি থেকেই অনুপ্রাণিত। তাঁকেই অনুকরণ করেছেন বিটানের 'গ্ল্যাম ডল' ঊর্বশী রাওতেলা।
ঊর্বশীর বিরুদ্ধে স্টাইল 'চুরি'র অভিযোগ তুলেছে জনপ্রিয় ফ্যাশন পেজ 'ডায়েট সব্য' যেমন তুলোধনা করেছে তেমনই কটাক্ষ করেছেন নেটাগরিকরা। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় গিগি হাদিদের শাড়ির ফার্স্ট কপি নিয়ে হাজির হওয়া প্রথম ভারতীয় নারী হিসেবেও সমালোচিত উর্বশী রাউতেলা! কেউ আবার লিখেছেন, ঊর্বশী প্রথম মহিলা যিনি গিগি হাদিদের স্টাইল কপি করলেন। অনেকের মতে আবার, লাইমলাইটে থাকার মাস্টারস্ট্রোক!
বিতর্ক যেন পিছু ছাড়ে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। ২০২৫-এও কান কার্পেটে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। ছেঁড়া পোশাকে দেখা গিয়েছিল ঊর্বসীকে। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল ঊর্বশীর কান কেলেঙ্কারি! ভাইরাল হওয়া ওই ভিডিওতে স্পষ্ট ছিল পোশাকের বগলের কাছে ছিদ্র। যতবার হাত নাড়াচাড়া করেছেন অভিনেত্রী, ততই নাকি স্পষ্টভাবে বোঝা গিয়েছে ওই ছিদ্র।
পঞ্চমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি জানান, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করা তাঁর কাছে অত্যন্ত গর্বের। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা বিশেষ অনুভূতি। তাঁর কথায়, ‘আমি খুব গর্বিত, সবসময়ই নিজের সেরাটুকু দিয়ে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি।’
২০২২ সালে প্রথমবার এই উৎসবে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই ভিন্নধর্মী পোশাক ও সাজের কারণে চর্চায় থাকেন। অভিনয়ের চেয়ে সাম্প্রতিক ফ্যাশন স্টেটমেন্ট ও আন্তর্জাতিক রেড কার্পেটে উপস্থিতির কারণেই লাইমলাইট কাড়েন। কেউ তার সাহসী ফ্যাশন সেন্সের প্রশংসা করেন তো আবার কেউ অতিরঞ্জিত সাজ বলে সমালোচনাও করেন। তবে বরাবরের মতোই এবারেও কান কার্পেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঊর্বশী।
Published By: Kasturi KunduPosted: 10:06 PM May 17, 2026Updated: 10:06 PM May 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
