Advertisement
নগ্ন শরীরে ক্যামেরার সামনে! মুম্বই বিস্ফোরণের মাঝে পূজা ভাটের ফটোশুটে হইচই, কী সাফাই নায়িকার?
ক্যামেরার সামনে বিবস্ত্র হয়ে সাহসী ফটোশুট! নয়ের দশকে সাড়া জাগানো সেই ফটোশুটের নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। মুখ খুললেন মহেশ কন্যা।
নয়ের দশকের স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবেই তিনি সকলের কাছে বিশেষ পরিচিত। সাহসী সিদ্ধান্ত ও খোলামেলা মতামতের জন্য তিনি প্রায়ই খবরের শিরোনামে উঠে আসতেন। এই মুহূর্তে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে বহুদূরে। তবুও নানাবিধ কারণে চর্চায় থাকেন। কয়েক দশক পেরিয়ে ফের আলোচনার কেন্দ্রে বলিউডের এককালীন জনপ্রিয় অভিনেত্রীর ম্যাগাজিনের কভার ফটোশুট।
ডেমি মুরের বিখ্যাত 'ভ্যানিটি ফেয়ার' ম্যাগাজিনের কভারের আদলে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছিলেন। আরও আকর্ষণীয় ও মোহময়ী করে তুলতে বডি-পেইন্টের সাহায্য নিয়েছিলেন পূজা ভাট। সেই সময় বিষয়টি নিয়ে মারাত্মক জলঘোলা হয়েছিল। ম্যাগাজিনের কভারে নারী শরীর প্রদর্শনের সাহসীকতাকে ধিক্কার জানিয়েছিলেন সাধারণ মানুষের একাংশ। কয়েক দশক পেরিয়ে নতুন করে চর্চার কেন্দ্রে সেই বিতর্কিত বডি-পেইন্ট ম্যাগাজিন কভার।
যাকে ঘিরে এত তর্ক-বিতর্ক তিনি পূজা ভাট। বিতর্কের জন্য কখনই কোনও অভিনেত্রী ফটোশুট করেন না বলে দাবি মহেশ কন্যার। বিতর্ক তৈরি হলেও আইকনিক ফটোশুট, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জনসাধারণের প্রতিক্রিয়া এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া ভ্রান্ত ধারণাগুলো নিয়ে মুখ খোলেন পূজা। এক সাংবাদিক তাঁকে প্রথম ডেমি মুরের সেই বিখ্যাত ম্যাগাজিন কভার দেখান। সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন পূজা ভাট।
ফটোশুটের ফর এক শ্রেণি তাঁর সাহসীকতার প্রশংসা করেছিলেন। অপর এক দল পূজার সমালোচনা করেন। এই প্রেক্ষিতে পূজার বক্তব্য, তিনি কখনই একটা ফটোশুট ঘিরে বিতর্ক তৈরি হোক। আন্না সিং-এর হাতের জাদুতে পূজার বডি পেইন্ট সেই সময় সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিয়েছিল। ‘তেরে দর পর সনম’-এর শুটিংয়ের পর এই ফটোশুট হয়েছিল বলে জানান পূজা। ম্যাগাজিন প্রকাশিত হওয়ার পরই বিপত্তি!
ওই সাক্ষাৎকারে পূজা অতীতের সেই ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে বলেন, "ম্যাগাজিনটি প্রকাশের সময় শহরে ঘটে যায় অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। মুম্বইয়ের বোমা বিস্ফোরণের মতো মর্মান্তিক পরিস্থিতিতে একজন নারী তাঁর শরীরে রং করে ছবি তোলার মতো সাহসী পদক্ষেপ একপ্রকার ধামাচাপা পড়ে যায়। এই ছবি দেখে অনেকের প্রাথমিক ধারণা ক্যামেরার সামনে বেআব্রু ছিলেন পূজা!
সেই ভ্রান্ত ধারনার বিরুদ্ধে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। পূজার কথায়, "প্রথমত অনেকেই বলেছিলেন আমি নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়াই। সেটা সত্যি নয়। আর দ্বিতীয়ত, এটা নিয়ে বিতর্ক শুরু হতে না হতেই মুম্বই বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই মানুষের মন তখঘন সেদিকে ঘুরে যায়।" তবে অভিনেত্রীর মতে, যে যাই বলুক না কেন তাঁর এই পদক্ষেপ নিঃসন্দেহে সাহসীকতার নজির গড়েছিল।
Published By: Kasturi KunduPosted: 08:31 PM May 31, 2026Updated: 08:31 PM May 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
