Advertisement
স্বপ্নে বারবার দেখছেন পুলিশের নানা রূপ! দুর্দিন নাকি সুসময়ের ইঙ্গিত?
পুলিশকে বিয়ে কিংবা চুম্বনের স্বপ্নের অর্থ কী?
স্বপ্নে মানুষ কত কিছুই না দেখেন। ঠিক যেন গল্পের গরুর গাছে ওঠার মতো। তবে স্বপ্নতত্ত্ব অনুযায়ী, প্রত্যেক স্বপ্নেরই কিছু না কিছু তাৎপর্য রয়েছে। স্বপ্নে পুলিশকে দেখার ক্ষেত্রেও রয়েছে কিছু না কিছু অর্থ। তা কি দুঃস্বপ্নের ইঙ্গিত। নাকি বয়ে আনবে দুর্দিন। জানুন কী বলছেন বিশেষজ্ঞরা।
স্বপ্নে কি আপনি পুলিশ আধিকারিককে দাঁড়িয়ে থাকতে দেখছেন? বিশেষজ্ঞদের মতে, তাহলে সাবধান হোন। আপনার জীবনে কোনও বাধাবিপত্তি আসতে পারে। স্বপ্ন সেই কুইঙ্গিতই হয়তো বহন করছে।
পুলিশ আপনার সামনে চিৎকার করছে, এমন স্বপ্ন দেখলে আজই সাবধান হোন। কারণ, এই স্বপ্ন ইঙ্গিত দেয় আপনি যা করছেন তা মোটেও ঠিক নয়। তাই ভুলেও কোনও অসামাজিক কাজ করবেন না। তাতে বাড়তে পারে নিজের বিপদ।
আপনি কি কোনও কারণে সততার পথ থেকে কিছুটা বিচ্যুত? স্বপ্নতত্ত্ব বলছে, সে ইঙ্গিতও নাকি পাওয়া যায় স্বপ্নে। পুলিশ আপনার পিছনে দৌড়চ্ছে এমন স্বপ্ন দেখলে সাবধান হোন। সততার পথ থেকে ভুলে বিচ্যুত হবেন না। তাতে নিজের ক্ষতি হতে পারে।
সকলের জীবনই ঘাত প্রতিঘাতে ভরা। সুদিন, দুর্দিন মিলিয়ে পথচলা। কঠিন সময় আসছে কিংবা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কিনা, সে ইঙ্গিতও দিতে পারে স্বপ্ন। পুলিশের কাছে কোনও সাহায্য চাওয়ার স্বপ্ন দেখলে সাবধান হোন। বুঝতে পারবেন, কঠিন সময় একেবারে আপনার দোরগোড়ায়। পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে আপনার দিকে এগিয়ে আসছে, এমন স্বপ্নও বেশ বিপজ্জনক।
পুলিশের হাতে গ্রেপ্তারির স্বপ্ন দেখছেন? স্বপ্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এ মোটেও ভালো ইঙ্গিত নয়। কঠিন কোনও সমস্যায় পড়েছেন আপনি। আর সেই বিপদ থেকে রেহাই পেতে আপনি কারও সাহায্য চাইছেন। কিংবা নিজের লক্ষ্যে পৌঁছতে কারও সাহায্য চাইছেন। অবশ্যই এমন স্বপ্ন দেখলে সাবধান হোন। মুখ বুজে সমস্ত ঝড়ঝাপটা একা সামলানোর চেষ্টা করবেন না। আপনার হিতাকাঙ্ক্ষীদের সমস্যার কথা জানান।
পুলিশ আধিকারিকের সঙ্গে প্রেমের সম্পর্ক দেখছেন? তবে সাবধান। স্বপ্নতত্ত্ব বলছে, ইঙ্গিত খানিক জটিল। একাকীত্বে ভুগছেন আপনি তারই নাকি লক্ষণ এমন স্বপ্ন।
বিয়ে নিয়ে স্বপ্ন দেখেন অনেকেই। পুলিশ আধিকারিকের সঙ্গে বিয়ের স্বপ্ন মোটেও শুভ ইঙ্গিত নয়। তাতে নাকি সম্পর্কের ভাঙনের ইঙ্গিত দেয়। তাই সঙ্গীর সঙ্গে কথা বলুন। সম্পর্কের ফাঁকফোকর সামলে একসঙ্গে এগিয়ে চলুন দু'জনে।
পুলিশের সঙ্গে চুম্বনের স্বপ্ন দেখছেন? এটিও কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। আপনি আপনার সঙ্গীর প্রতি ঠিক ততটা আস্থাশীল নন বলেই এমন স্বপ্ন দেখছেন। কমপক্ষে স্বপ্নতত্ত্ব তেমনই ইঙ্গিত দেয়।
Published By: Sayani SenPosted: 06:17 PM May 11, 2026Updated: 06:17 PM May 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
