Advertisement
আদৌ বিশ্বস্ত? কতটা ভালোবাসে আপনাকে? জন্মসংখ্যাই বলে দেবে স্ত্রীর মনের লুকনো রহস্য
আপনার স্ত্রীর জন্মসংখ্যা কত?
জীবন মানেই নম্বরের খেলা। জন্মসংখ্যায় লুকিয়ে জীবনের যাবতীয় উত্থান-পতন। আপনি কেমন মানুষ, আপনি কতটা বিশ্বাসযোগ্য, সঙ্গীর প্রতি আপনার আচরণ কেমন, সবটাই বলে দেয় জন্মসংখ্যা। চলুন আজ জন্মসংখ্যা মিলিয়ে জেনে নিন আপনাকে ঠিক কতোটা ভালোবাসে সঙ্গী?
যাদের জন্ম যে কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে তাদের জন্মসংখ্যা ১। এরা ভীষণ দৃঢ় মানসিকতার। এরা অন্যকে অনুসরন করতে পছন্দ করেন না। গুরুত্ব পেতে এরা ভীষণভাবে পছন্দ করেন। ভালোবাসার ক্ষেত্রে এরা জুড়ি মেলা ভার। সব পরিস্থিতিতে এরা সঙ্গীকে ভালোবাসে। তবে অসম্মান সহ্য করে না।
যাদের জন্ম যে কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে তাদের জন্মসংখ্যা ২। এরা অত্যন্ত আবেগপ্রবণ। আপনার না বলা কথাও এরা বুঝে নেয়। এদের কাছে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি বজায় রাখতে সঙ্গীর সঙ্গেও এরা প্রতিমুহূর্তে মানিয়ে নেয়। তবে মনে রাখবেন, এদের যদি ক্রমাগত আঘাত করেন, চুপ করে আপনার থেকে অনেক দূরে সরে যেতে পারে এরা।
যাদের জন্ম যে কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে তাদের জন্মসংখ্যা ৩। এরা ভীষণভাবে হইচই করতে ভালোবাসে। এরা নিঃসন্দেহে মজার মানুষ। সঙ্গীর মন ভালো করে দেওয়ার মতো ম্যাজিক রয়েছে এদের কাছে। তবে এদের নিয়মে বাঁধতে গেলে কিন্তু আপনার থেকে দূরে সরে যাবেই।
যাদের জন্ম যে কোনও মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে তাদের জন্মসংখ্যা ৪। এরা আর পাঁচজনের থেকে একেবারে আলাদা। নিজে যা ভাবেন বা বিশ্বাস করেন, সেখানে এরা অনড়। স্বাধীনচেতা, কেউ নিয়ন্ত্রণ করবে তা একেবারে না-পসন্দ। তবে সঙ্গী হিসেবে এদের জুড়ি মেলা ভার। এরা যে কোনও পরিস্থিতিতে সঙ্গীর পাশে থাকে। প্রকাশ বেশি না করলেও নীরবেই আপনার জন্য করে যাবে।
যাদের জন্ম যে কোনও মাসের ৫, ১৪, ২৩ তারিখে তাদের জন্মসংখ্যা ৫। কেউ নিয়ন্ত্রণ করবে, তা এদের ভীষণ অপছন্দ। মিশতে ভালোবাসে। কিন্তু খুব দ্রুতই যে কোনও কিছুতে এদের একঘেয়েমি চলে আসে। তবে এই জন্মসংখ্যার জাতক যদি আপনার সঙ্গী হয়ে থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকেই বেছে নেবে সে।
যাদের জন্ম যে কোনও মাসের ৬, ১৫, ২৪ তারিখে তাদের জন্মসংখ্যা ৬। এরা ভীষণ রোম্যান্টিক, কেয়ারিং। পাওয়ার হিসেব না করেই দিতে জানে এরা। তবে মাত্রাতিরিক্ত ভাবে যে কোনও বিষয় নিয়ে। তবে সঙ্গী হিসেবে এরা পারফেক্ট। বিনাশর্তে ভালোবাসতে পারে এরা। ভাঙা নয় বরং জুড়ে থাকাতেই বিশ্বাসী এরা।
যাদের জন্ম যে কোনও মাসের ৭, ১৬, ২৫ তারিখে তাদের জন্মসংখ্যা ৭। এরা ভীষণ অন্তর্মুখী। সহজে কারও সঙ্গে মিশতে পারে না। এদের বোঝা খুব কঠিন। মনে কী চলছে তা কাউকে বুঝতে দেয় না। সবকিছুকে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করে। সঙ্গীর জন্য এরা সব করতে পারে, তবে মুখে প্রকাশ খুবই কম। তবে আঘাত পেলে চুপ করে সরে যেতে এবার দুবার ভাবে না।
Published By: Tiyasha SarkarPosted: 11:07 PM May 10, 2026Updated: 11:08 PM May 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
