Advertisement
অক্সফোর্ডের ছাত্রী, ইন্দিরা-ঘনিষ্ঠ! ক্রিকেটারের সঙ্গে বাগদানের পর কেন বিয়ে ভাঙে শাহরুখের মায়ের?
তাজ মোহাম্মদের সঙ্গে বিয়ের আগে লতিফ ফতিমার বাগদান হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আব্বাস আলি বেগের সঙ্গে।
নিট কেলেঙ্কারি, যুবসমাজের আন্দোলন নিয়ে একেবারে নিঃশ্চুপ শাহরুখ খান। লন্ডনে পারবারিক ছুটি কাটানোর মুহূর্ত ভাইরাল হতেই সমালোচনার শিকার। এর মাঝেই আলোচনার কেন্দ্রে বাদশার মা। একটি ছবি ব্যাপক ভাইরাল। কোন ছবি ঘিরে এত চর্চা? আর কেনই বা পেজ থ্রির চর্চিত টপিক? আসুন তাহলে জেনে নেওয়া যাক নেপথ্যে কী কীরণ?
আসলে শাহরুখ খানের মা প্রয়াত লতিফ ফতিমা খানের সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ যোগ ছিল। সম্প্রতি সামাজিক মাধ্যমে দুজনের একটি ছবি ভাইরাল হয়েছে। লতিফ ফতিমা খান ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং কৃতী ম্যাজিস্ট্রেট। এছাড়াও ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন। পেশোয়ারের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী মীর তাজ মোহাম্মদ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখের মা।
তাজ মোহাম্মদের সঙ্গে বিয়ের আগে লতিফ ফাতিমার বাগদান হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আব্বাস আলি বেগের সঙ্গে। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়নি। পরবর্তীতে তাজ মোহাম্মদের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি ছিলেন একজন সমাজসেবীও। ১৯৯০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ভাগ্যবশত, শাহরুখ খানের বলিউডে অভিষেকের আগেই তিনি পৃথিবীর ময়া ত্যাগ করেন।
'দিওয়ানা' ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি। কিন্তু, প্রথম ছবিটাই আর দেখে যেতে পারলেন না কিং খানের মা। একাধিক সাক্ষাৎকারে সেই যন্ত্রণার কথা বলেছেন শাহরুখ। ইন্দিরা গান্ধীর সঙ্গে সাদা-কালো আবহে সেই ছবি নতুন করে আলোচনার কেন্দ্রে। মায়ের অসাধারণ কৃতিত্বের কথা উল্লেখ করে বলেছিলেন, "তিনি এমন একজন মুসলিম নারী যিনি বড়সড় সাফল্যের মুখদর্শন করেছিলেন।"
দীর্ঘ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করেছিলেন। ১৯৯২ সালে শাহরুখ খান খান 'সেরা নবাগত' পুরস্কার জেতার পর সেটি তাঁর প্রয়াত মাকে উৎসর্গ করেছিলেন। সেদিন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, "আজ আমি চলচ্চিত্র জগতে একটি সম্মানীয় পুরস্কার পাচ্ছি। কিন্তু মা আজ আমার সঙ্গে নেই। এই পুরস্কার তোমার জন্য মা।"
২০২২ সালের ২৫ জুন বলিউডে তাঁর অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করেন। ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন শাহরুখ খান। অভিনয় কেরিয়ারে ১৪টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। টেলিভিশনের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন। এরপর সুযোগ পান বলিউডে । তিন দশকেরও বেশি সময়ে তিনি ৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। গ্ল্যামার দুনিয়ায় আসার কোনও পরিকল্পনাই ছিল না। কিন্তু, মায়র মৃত্যুশোক ভুলতে অভিনয়কেই দাওয়াই হিসেবে বেছে নেন। বাকিটা তো ইতিহাস।
Published By: Kasturi KunduPosted: 07:59 PM Jul 27, 2026Updated: 07:59 PM Jul 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
