Advertisement
ইনস্টায় দল গড়েই জেন জি আন্দোলনে সাফল্য! অভিজিৎ-সৌরভ-আফরিনদের পড়াশোনা কতদূর?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে ইনস্টাগ্রামে তৈরি হয়েছিল 'ককরোচ জনতা পার্টি'। আলোর থেকেও দ্রুত গতিতে বেড়েছে ফলোয়ার।
মে মাসের ১৬ তারিখে হঠাৎই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেছিল 'ককরোচ জনতা পার্টি'। নেপথ্যে ছিলেন অভিজিৎ দীপকে। আলোর থেকে দ্রুত গতিতে বেড়েছে ফলোয়ার। তারপর এই 'ককরোচ'রা কী করেছে তা দেখেছে গোটা বিশ্ব। নিটের প্রশ্নফাঁস নিয়ে এই জেন জি 'আরশোলা'দের আন্দোলন প্রমাণ করে দিয়েছে সরকারকে প্রশ্ন করার অধিকার আমজনতার আছে। অধিকার বুঝে নেওয়ার অধিকারও আছে।
এখন সকলের মনেই ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। তা হল, এই 'ককরোচ পার্টি'র নেপথ্যে যারা অর্থাৎ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মুখপাত্র সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, বৈষ্ণবী গৌর, আফরিন নওয়াজ, দীপক বালিয়ান, রত্না সিং, এরা কারা? এদের শিক্ষাগত যোগ্যতাই বা কী? চলুন আজ চিনে নেওয়া যাক এদেরই।
'ককরোচ পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের জন্ম ১৯৯৫ সালের সেপ্টেম্বরে। তিনি মহারাষ্ট্রর বাসিন্দা। পুণে থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করেন তিনি। এরপর আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগে স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের 'আরশোলা' মন্তব্যের প্রতিবাদে ইনস্টাগ্রামে তৈরি করে ফেলেন সিজেপি।
'ককরোচ' আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে দলের মুখপাত্র সৌরভ দাস। তিনি দিল্লির বাসিন্দা। বয়স ২৬ বছর। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন তিনি। সক্রিয় আরটিআই কর্মী হিসেবে পরিচিত। ক্লাইমেট অ্যাকশন ফ্রন্ট নামক একটি পরিবেশ রক্ষা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা সৌরভ। কোভিড-১৯ মহামারির সময় তিনি মহামারী সম্পর্কিত বিচারাধীন আরটিআই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
বর্তমানে স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করেন সৌরভ। দেশের বিচারব্যবস্থার মামলা বিশ্লেষণ করে একটি বইও লিখেছেন তিনি। দিল্লি দাঙ্গার অন্যতম অভিযুক্ত উমর খালিদের সঙ্গে জেলে দেখা করার ছবি প্রকাশ্যে আসতেই চর্চায় উঠে আসেন সৌরভ। 'ককরোচ'দের আন্দোলনকে কেন্দ্র করে এখন মুখে মুখে ঘুরছে সৌরভের নাম।
সিজেপির আরেক মুখপাত্র হলেন আশুতোষ রাঙ্কা। বয়স ৩০ বছর। তিনি আইআইটি কানপুর থেকে বি.টেক পাশ করেছেন। বরাবরই জননীতি, প্রশাসন নিয়ে আগ্রহ ছিল তাঁর। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর পাশ করেছেন রাঙ্কা। একটা সময়ে রাঙ্কা লন্ডনে ম্যাককিনজি অ্যান্ড কোম্পানিতে পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন।
Published By: Tiyasha SarkarPosted: 01:37 PM Jul 28, 2026Updated: 06:39 PM Jul 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
