Advertisement
ভারতে ঢুকতে প্রবল ভোগান্তি! বহু কাঠখড় পোড়ানো সেই 'পাকিস্তানি' জুটিতেই ধরাশায়ী অভিষেকরা
এবার জন্মভূমি পাকিস্তানকেও গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে এই জুটি!
গতবার টি-২০ বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে তারা হারিয়েছিল শক্তিশালী পাকিস্তানকে। জায়গা করে নিয়েছিল বিশ্বকাপের সুপার এইটেও।
সেই আমেরিকা এবার ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলছে। প্রথম ম্যাচেই মোনাঙ্ক প্যাটেলরা খেলেছেন গতবারের চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচে হারলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেটদুনিয়াকে।
ভারত বনাম আমেরিকা ম্যাচের একটা সময়ে মনে হচ্ছিল, হয়তো অঘটন ঘটে যাবে। হয়তো ম্যাচ হেরে যাবেন সূর্যকুমার যাদবরা। আর সেই আশঙ্কার নেপথ্যে রয়েছেন এমন দু'জন, যাঁরা একটা সময়ে ভারতে প্রবেশের অনুমতিই পাচ্ছিলেন না।
একজনের নাম আলি খান। পাক বংশোদ্ভূত আমেরিকান পেসার। বিশ্বকাপ শুরুর আগে যখন গোটা মার্কিন স্কোয়াড ভারতের ভিসা পেয়ে গিয়েছে, তখনও আলির কপালে ভারতে প্রবেশের অনুমতি মেলেনি।
।শনিবারের ম্যাচে ভারতীয়দের মনে ভয় ধরানো আরেক ব্যক্তি মহম্মদ মহসিন। তিনি পাকিস্তানের জার্সিতে ২০২১ পর্যন্ত যুব ক্রিকেট খেলেছেন। হারিয়েছেন ভারতকেও। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন আমেরিকার জার্সিতে।
বিশ্বকাপ শুরুর আগে আলি নিজের ইনস্টাগ্রামে জানান, ভারতীয় ভিসার আবেদন করা সত্ত্বেও তিনি ভিসা পাননি। সেটার নেপথ্যে রয়েছে তাঁর পাক বংশোদ্ভূত পরিচয়। দাবি করেন, তাঁর দলের আরও তিন পাক বংশোদ্ভূত ক্রিকেটারেরও একই সমস্যা হয়েছে।
মহম্মদ মহসিনের ভিসাতেও একই সমস্যা হয়েছিল। পরে অবশ্য আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজে ভিসা সমস্যা মেটাতে উদ্যোগী হন। দূতাবাসগুলিকে অনুরোধ করা হয়, পাক বংশোদ্ভূত হলেও ক্রিকেটারদের ভিসা যেন দ্রুত মঞ্জুর হয়।
যাবতীয় সমস্যা মিটিয়ে অবশেষে আলি-মহসিন দু'জনেই ভারতের ভিসা পেয়েছেন। খেলতে নেমেছেন ভারতের বিরুদ্ধে। আর মাঠে নেমেই কাঁপুনি ধরিয়ে দিয়েছেন ভারতের টপ অর্ডারে।
শনিবার মাত্র দুই ওভার বল করেছেন আলি, তারপর চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যান। কিন্তু তার আগে তুলে নেন দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মার উইকেট। দুই ওভারে তিনি দিয়েছেন মাত্র ১৩ রান।
Published By: Anwesha AdhikaryPosted: 06:43 PM Feb 08, 2026Updated: 06:43 PM Feb 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
