Advertisement
ভয়ে কাঁপে অপরাধীরা! কারা ছিলেন ভারতের 'সেরা' ১০ এনটাউন্টার স্পেশালিস্ট?
দেশের সেরা ১০ এনকাউন্টার স্পেশালিস্ট, বারেবারে উঠে এসেছেন খবরের শিরোনামে। কারও ঝুলিতে ৮০, কারও বা ১০০ সফল পুলিশি এনকাউন্টার! কারা রয়েছেন এই তালিকায়, জানেন?
রাজ্যের প্রথম এনকাউন্টারে মৃত বারুইপুর ‘গণধর্ষণ ও হত্যা’ কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডল। তবে দেশের ইতিহাসে এনকাউন্টারের ঘটনা এই প্রথম নয়। দেশের সেরা ১০ এনকাউন্টার স্পেশালিস্ট কারা ছিল, জানেন? যে সময়ে মুম্বইতে রমরম করে চলছে গুন্ডা-রাজ, আন্ডারওয়ার্ল্ডের গ্যাংওয়ারে নাজেহাল স্বাভাবিক নাগরিক সমাজ, জনজীবন রক্ষার্থে একের পর এক নটোরিয়াস ক্রিমিন্যালকে ধরাশায়ী করে খবরে উঠে এসেছিলেন এই এনকাউন্টার স্পেশালিস্টরা।
অজয় পাল শর্মা (উত্তর প্রদেশ পুলিশ): উত্তরপ্রদেশ পুলিশের ‘এনকাউন্টার ম্যান’। আইপিএস কর্মকর্তা হিসেবে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে কঠোর প্রশাসনিক অবস্থানের জন্য তিনি আলোচনায় উঠে এসেছেন বারবার। প্রদেশ পুলিশের ‘সিংঘম’, বঙ্গভোটের সময় রীতিমতো সেনসেশন হয়ে উঠেছিলেন। সবমিলিয়ে ১০০-রও বেশি এনকাউন্টার করেছেন।
বিজয় সালাস্কার (মুম্বই পুলিশ): এনকাউন্টারে নিকেশ করেছিলেন আনুমানিক ৮৩জন অপরাধীকে। এর মধ্যে অধিকাংশই ‘অরুণ গাওলি গ্যাং’-এর সদস্য। আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে একাধিক অভিযানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলা, অর্থাৎ ২৬/১১ হামলায় কর্তব্যরত অবস্থায় শহিদ হন।
প্রদীপ শর্মা (মুম্বই পুলিশ): দীর্ঘ সময় পর্যন্ত দেশের সবচাইতে বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্টের তকমা সামলেছেন একাই। মোট ৩১২টি এনকাউন্টারের সঙ্গে যুক্ত রয়েছে তাঁর নাম, সূত্র মতে, এর মধ্যে অন্ততপক্ষে ১১৪টি অপরাধী মৃত্যুর সঙ্গে সরাসরি যুক্ত থেকেছেন তিনি। তবে তাঁর কর্মজীবন যেমন একদিকে প্রশংসিত হয়েছে, তেমনই নানা সময়ে বিভিন্ন বিতর্কও তাঁকে ঘিরে ছিল।
প্রফুল ভোঁসলে (মুম্বই পুলিশ): মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায় কাজ করার সময় একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেন। কঠোর পুলিশি পদক্ষেপের জন্য তিনি পরিচিত ছিলেন। আনুমানিক ৮৪জন অপরাধীকে এনকাউন্টারকালীন হত্যার রেকর্ড গড়েছিলেন তিনি।
অবিনাশ মিশ্র (উত্তরপ্রদেশ পুলিশ): উত্তর প্রদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে অপরাধ দমনমূলক অভিযানে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে কঠোর আইন প্রয়োগের ক্ষেত্রে তাঁর নাম উল্লেখ করা হয়। তিনি শীর্ষস্থানীয় এনকাউন্টার স্পেশালিস্টদের মধ্যে অন্যতম। রেকর্ড গড়েছেন দেড়শোর বেশি এনকাউন্টারে যুক্ত থেকে।
অমিতাভ যশ (উত্তরপ্রদেশ পুলিশ): আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানের কারণে তিনি আলোচনায় এসেছেন। দেড়শোর বেশি এনকাউন্টারের কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতেও। ইউপি স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান কাণ্ডারি ছিলেন; তাঁর হাতেই নিকেশ হয় কুখ্যাত অপরাধী ‘দাদুয়া’।
অনন্ত দেব তিওয়ারি (মুম্বই পুলিশ): চম্বলের কুখ্যাত দস্যু ‘দাদুয়া’কে নিকেশ করতে যে অভিযান চালানো হয়েছিল, তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১০০টিরও বেশি এনকাউন্টারে যুক্ত থেকেছেন সরাসরিভাবে।
রবীন্দ্রনাথ আংরে (মুম্বই পুলিশ): মুম্বই ও থানে অঞ্চলে অপরাধ দমনমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত। কঠোর পুলিশি অভিযানের কারণে তিনি জনসমক্ষে পরিচিতি লাভ করেন। কমপক্ষে ৫৪জন অপরাধী তাঁর সঙ্গে এনকাউন্টারে প্রাণ হারায়।
Published By: Utsa TarafdarPosted: 04:59 PM Jul 08, 2026Updated: 04:59 PM Jul 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
