Advertisement
প্রতিভায় এআই'কে দশ গোল বৈভবের, বারবার প্রযুক্তি খোঁচাতেও অবিচল টিম ইন্ডিয়ার তরুণ তারকা
'এলন মাস্কের ল্যাবে তৈরি এআই', এমন কটাক্ষ ধেয়ে এসেছে বৈভবের অবিশ্বাস্য ব্যাটিং দেখে।
বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা আবিষ্কার। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক টুর্নামেন্ট-১৫ বছর বয়সি এই ব্যাটার মাঠে নামলেই যেন রেকর্ডের ফুলঝুরি।
খুব অল্প বয়স থেকেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বিহারের সমস্তিপুরের এই কিশোর। বয়সের তুলনায় অনেক বেশি ঝোড়ো ব্যাটিং করে ক্রিকেটদুনিয়ার নজরে চলে আসে বৈভব।
২০২৫ আইপিএলে কোটি টাকায় এই বিস্ময় প্রতিভাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। তারপর থেকেই কেবল ভারত নয়, গোটা বিশ্বের ক্রিকেটমহলে চর্চায় উঠে আসে বৈভবের নাম।
মাত্র ১৫ বছর বয়স। শরীর এখনও পূর্ণবয়স্ক ক্রিকেটারদের মতো পরিণত হয়নি, পেশির জোর পুরোপুরি বাড়েনি। তা সত্ত্বেও বৈভব কী করে তাবড় বোলারদের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করছে এই 'শিশু'?
বৈভবের ব্যাটিং রহস্য ভেদ করতে ক্রিকেটমহলে নানা আলোচনা হয়েছে। কেউ বলেন ভয়ডরহীন মানসিকতাই বৈভবের সাফল্যের মূল কারণ, কেউ বা বলেন বল মারার দক্ষতা।
কিন্তু যাবতীয় আলোচনাকে পিছনে ফেলে দিয়েছে এক আজব তত্ত্ব। ক্রিকেটমহলের একটা অংশ মনে করছে, বৈভবের ব্যাটিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা! প্রকাশ্যে সেসব দাবি করেছেন বিখ্যাত ব্যক্তিত্বরা।
বৈভবের 'এআই' যোগ নিয়ে প্রথমবার মুখ খোলেন পাক ক্রিকেট বিশেষজ্ঞ নৌমান নিয়াজ। তিনি দাবি করেন, যেভাবে ডোপ পরীক্ষা করা হয়, সেভাবেই খতিয়ে দেখা উচিত বৈভবের ব্যাট।
নিয়াজের দাবি, বৈভবের ব্যাটের মধ্যে আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স চিপ বসানো আছে। সেকারণেই অবিশ্বাস্য ব্যাটিং করে এই তরুণ ক্রিকেটার।
এই অভিযোগ অবশ্য বেশ হালকাভাবে নিয়েছে বৈভব। মজার ছলে বলেছে, "আসলে ভগবান চিপ লাগিয়ে দিয়েছেন। তিনি উপর থেকেই বলে দিয়েছিলেন, তোমার ব্যাটে কিছু একটা লাগিয়ে দিই।"
Published By: Anwesha AdhikaryPosted: 04:57 PM Apr 30, 2026Updated: 04:57 PM Apr 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
