Advertisement
মাঠে স্রেফ শরীর দেখায়! যুগে যুগে কটাক্ষ সহ্য করেও কেন বিকিনিতেই নামেন মহিলা খেলোয়াড়রা?
পুরুষরা তো শর্টস পরেন। মহিলারাও সেরকম দৈর্ঘ্যের পোশাক কেন পরেন না? যুগে যুগে উঠেছে এই প্রশ্ন।
খেলার মাঠে, রেসের ট্র্যাক সর্বত্র দাপট দেখান তাঁরা। যুগে যুগে মহিলা ক্রীড়াকে এগিয়ে নিয়ে গিয়েছেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বালিকা-কিশোরীদের অনুপ্রেরণা জুগিয়েছেন।
কিন্তু সেই অসমসাহসী মহিলা অ্যাথলিটদের দিকে বারবার আঙুল তুলেছে পুরুষতান্ত্রিক সমাজ। কখনও তাঁদের সেলিব্রেশন, কখনও তাঁদের পোশাক-সমস্ত কিছুতেই বাদ সাধা হয়েছে।
সেরকমই একটি বিতর্ক দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে মহিলাদের খেলাধুলার সঙ্গে। সেটা হল-খেলার ময়দানে বিকিনি পরে নামা। বারবার প্রশ্ন উঠেছে, মহিলারা কেন বিকিনি পরে প্রকাশ্যে খেলাধুলা করবেন?
দৌড়, সাঁতার, পোলভল্টের মতো ব্যক্তিগত খেলা হোক বা বাস্কেটবল-ভলিবলের মতো দলগত ইভেন্ট-একাধিক ক্ষেত্রেই বিকিনি পরে খেলতে দেখা যায় মহিলাদের।
অনেক সময়ই প্রশ্ন তোলা হয়, কেন খেলার মাঠে এইভাবে 'দেহ প্রদর্শন' করেন মহিলা অ্যাথলিটরা? পুরুষরা তো শর্টস পরেন। মহিলারাও সেরকম দৈর্ঘ্যের পোশাক কেন পরেন না?
খেলার মাঠের পোশাক হিসাবে বিকিনি বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি কারণ উঠে আসে। প্রথমেই শোনা যায় স্বাচ্ছন্দ্যের বিষয়টি। জামাকাপড়ের অযথা বাঁধন বা বোঝা না থাকলে নড়াচড়া করতে সুবিধা হয়।
অতিরিক্ত দৈর্ঘ্যের পোশাক পরলে দ্রুত নড়াচড়া করতে সমস্যা দেখা দেয়। বিশেষত দৌড় বা সাঁতারের ক্ষেত্রে-যেখানে সেকেন্ডের ভগ্নাংশে চ্যাম্পিয়ন নির্ধারিত হয় সেখানে পোশাক বেছে নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমবার বিকিনি পরে রেসের ট্র্যাকে নেমেছিলেন আমেরিকার প্রাক্তন দৌড়বিদ ফ্লো-জো। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই পোশাকে স্বচ্ছন্দ বোধ করেছেন। গতি বাড়াতে সাহায্য করেছে বিকিনি।
বিচ ভলিবল বা বিচ হ্যান্ডবলের মতো খেলাগুলি হয় একেবারে বালির মধ্যে। স্বভাবতই খেলার সময়ে পড়ে যান এবং পোশাকে বালি লেগে যায়। সেই ধুলোবালির জন্য খেলায় মনসংযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায় স্বল্প পোশাক থাকলে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:58 PM Feb 24, 2026Updated: 04:58 PM Feb 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
