Advertisement
শীতের হাওয়ায় লাগল নাচন... রাজ্যজুড়ে মনোরম পরিবেশ, আরও নামবে পারদ?
রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
'শীতের হাওয়ায় লাগল নাচন আমলকীর এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে।' রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই শীতের বর্নণা করেছিলেন। তবে শীত পুরোপুরি জাঁকিয়ে না বসলেও, রাজ্যজুড়ে এখন শীতের আমেজ। ছবি: অরিজিৎ সাহা
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। নতুন করে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে খবর। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। ছবি: অরিজিৎ সাহা
রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। সেটাই বজায় থাকবে। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ছবি: অরিজিৎ সাহা
পুরুলিয়ায় তাপামাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শীতের আমেজ পেতেই রসের খোঁজে চাষিরা। ছবি: অরিজিৎ সাহা
Published By: Subhankar PatraPosted: 03:18 PM Nov 24, 2024Updated: 03:18 PM Nov 24, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
