Advertisement
নগ্ন 'টক্সিক' যশ মনে করালেন 'অ্যানিম্যাল' রণবীরকে! ক্যামেরার সামনে বেআব্রু হয়েছেন আর কারা?
'টক্সিক'এ যশের নগ্নতা আরও একবার মনে করিয়ে দিল 'অ্যানিম্যাল' রণবীরের খোলা শরীরের সেই উষ্ণতার কথা।
'টক্সিক'-এ যশ-কিয়ারার মাত্রাতিরিক্ত অন্তরঙ্গতা নিয়ে সমালোচনার মাঝেই ট্রেলার মুক্তির পর দক্ষিণী তারকার নগ্ন উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নয়া তরজা। হিংস্র অবতারে যশের ঝলক দর্শকমহলে যেমন প্রশংসিত ঠিক তেমনই আবার শুরু হয়েছে 'অ্যানিম্যাল' রণবীরের সঙ্গে তুলনা। দুজনের চেহারার মধ্যে অনেকেই বেশ কিছু সাদৃশ্য খুঁজে পেয়েছেন। 'টক্সিক'-এ যশের নগ্নতা যেন ফের উসকে দিল 'অ্যানিমাল'এ রণবীরের সেই বহুবিতর্কিত নগ্ন দৃশ্য।
চরিত্রের প্রয়োজনে দুই সুপারস্টারের মতো সাহসী নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন বলিউড-সহ টলিউড সেলেবরাও। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। এক্ষেত্রে প্রথমে আসা যাক 'অ্যানিমাল' রণবীরের কথায়। 'অ্যানিম্যাল'-এও ছিল রণবীরের একটি নগ্নদৃশ্য। যা দর্শকের মনোরঞ্জন করলেও চরম বিতর্কের সৃষ্টি করেছিল। সবশেষে একটা কথা না বললেই নয়, তর্ক-বিতর্ক পেরিয়ে বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল এই ছবি।
চরিত্রের প্রয়োজনে হিন্দি ছবিতে শুধু অভিনেতারাই নয়, নগ্ন হয়েছেন অভিনেত্রীরাও। সেক্ষেত্রে প্রথমেই মনে পড়ে যায় ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'পার্চড'। যেখানে 'লজ্জো' চরিত্রে রাধিকা আপ্তের সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছিল আপামর দর্শক থেকে সিনে সমালোচক। ক্যামেরার সামনে বেআব্রু হয়ে শট দেওয়া একজন অভিনেত্রীর কাছে নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। রাধিকার মতোই কালকি কেকলা, নন্দনা সেন, মল্লিকা শেরাওয়াত, সানি লিওনের মতো সেলেবরা সাহসী অভিনেত্রীর নজির গড়েছেন।
বলিউডের পর এবার আসা যাক টলিউডের কথায়। বিটাউনের হাই প্রোফাইল সেলিব্রিটিরাই নয়, বাঙালি অভিনেত্রীরাও ক্যামেরার সামনে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। টলিউড আর নগ্নতা বললেই মনে পড়ে যায় সেই বহু বিতর্কিত 'ছত্রাক' ছবিতে পাওলির যৌনতা। ক্যামেরার সামনে শুধু নগ্নই হননি, অভিনেতার সঙ্গে প্রকাশ্যে শারীরিক মিলনে লিপ্ত হয়েছিলেন।
আরও এক অভিনেত্রী যিনি বরাবরই সাহসী চরিত্রের জন্যই পরিচিত, তিনি আর কেউ নন ঋতুপর্ণা সেন। যদিও সকলের কাছে 'ঋ' নামেই বেশি পরিচিত। 'কসমিক সেক্স' ছবিতে 'ঋ'র নগ্নতা আর উদ্দাম যৌনতা দর্শক একেবারে চেটেপুটে উপভোগ করেছে। একাধিক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করলেও এই ছবির জন্য 'ঋ' বাংলা ছবির দর্শকের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে তা বলাই বাহুল্য।
পাওলি, ঋতুপর্ণার মতো টলিউডের আরও এক সাহসী অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়। 'গাণ্ডু' ছবিতে শিলাজিতের সঙ্গে কমলিকা বোল্ডনেসের সীমা অতিক্রম করেছিলেন। কখনও অন্তর্বাসে উন্মুক্ত বক্ষবিভাজিকার মাঝে জ্বলন্ত সিগারেট তো কখনও আবার যৌন মিলনে মত্ত। ক্যামেরার সামনে খোলামেলা অবতারে অভিনয় করে চর্চায় ছিলেন এই বাঙালি অভিনেত্রী।
Published By: Kasturi KunduPosted: 05:52 PM Aug 10, 2026Updated: 05:52 PM Aug 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
