অনেক বাড়িতেই দেখা যায় স্বামী-স্ত্রী এক থালায় খাবার খান। বিশেষত সদ্য বিবাহিতদের ক্ষেত্রে এই প্রবনতা দেখা যায় বেশি। মনে করা হয়, এটা ভালোবাসার একটা প্রতীক। কিন্তু সত্যিই কি তাই? শাস্ত্র কিন্তু বলছে অন্য কথা। যা রীতিমতো আঁতকে ওঠার মতো বিষয়। ভালো তো হয়ই না, বরং অন্ধকার নেমে আসতে পারে জীবনে। চলুন আজ জেনে নেওয়া যাক কী বলছে শাস্ত্র।
১. স্বামী-স্ত্রী নিয়মিত এক থালায় খাওয়াদাওয়া করলে নাকি বৃদ্ধি পায় নেতিবাচক শক্তি। যার ভয়ংকর প্রভাব পড়ে আর্থিক অবস্থার উপর। স্বচ্ছল জীবনেও নেমে আসতে পারে চরম অভাব। সময়ের সঙ্গে নাকি বাড়তে থাকে দরিদ্রতা। তবে হ্যাঁ, মাঝে মধ্যে দু-একদিন এক থালায় খেতেই পারেন, তাতে বিশেষ সমস্যার কোনও কারণ নেই। তবে কোনওভাবেই এটাকে নিয়মে পরিণত করবেন না।
২. স্বামী-স্ত্রী নিয়মিত এক থালায় খাওয়াদাওয়া করলে নাকি দাম্পত্য-কলহ বাড়তে বাধ্য। ছোটো খাটো বিষয়ে মতানৈক্য দেখা যায় স্বামী-স্ত্রীর মধ্যে। যা একটা পর্যায়ে বিরাট আকার নেয়।
৩. শাস্ত্র বলছে স্বামী-স্ত্রী সর্বদা এক থালায় খেলে নাকি লোপ পায় দায়িত্ব বোধ। ফলে পরিবারের সদস্যদের সঙ্গে ভারসাম্য নষ্ট হয়।
শাস্ত্র বলছে, স্বামী-স্ত্রীর কখনই এক পাত্রে খাওয়া উচিত নয়। পাশাপাশি খাবার কেউ ডিঙিয়ে গেলে বা কারও পা খাবারের পাত্র স্পর্শ করলে সেই খাবারও খাওয়া অনুচিত। এতে নাকি আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে নেতিবাচক শক্তি।
