shono
Advertisement
Wedding

এক জীবনে কতবার বিয়ের যোগ? কবে বাঁধা পড়বেন সাত পাকে? জেনে নিন নিজের হাত দেখেই

ঠিক মতো হাতের রেখা চিনে নিতে পারলেই কেল্লাফতে!
Published By: Tiyasha SarkarPosted: 04:19 PM Mar 10, 2026Updated: 04:20 PM Mar 10, 2026

কবে হবে বিয়ে? ভাগ্যে কটা বিয়ে লেখা রয়েছে? কেমন হবে সংসার? এই ধরনের প্রশ্ন সকলের মনেই উঁকি দেয়। কথায় বলে, বিয়ে মানে সাত জন্মের বন্ধন। তাই সকলেই চেষ্টা করেন বিবাহিত জীবন কেমন হতে পারে, আগে থেকেই তার আভাস পাওয়ার। তাই বিয়ের আগেই বর-কনের কুষ্ঠি মেলান পরিবারের সদস্যরা। কিন্তু জানেন কি বিয়ের সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর রয়েছে আপনার হাতের মুঠোয়। স্রেফ ঠিক মতো হাতের রেখা চিনে নিতে পারলেই কেল্লাফতে!

Advertisement

মেয়েদের বাম হাত ও ছেলেদের ডান হাতের কনিষ্ঠ আঙুলের নিচেই থাকে বিবাহ রেখা। অনেকেরই ধারণা, সেখানে একাধিক রেখা মানে একাধিক বিয়ের ইঙ্গিত। আদতে কিন্তু তা নয়। আসলে এই রেখা আপনার প্রেমের সম্পর্ককেও বোঝায়। ভালো করে নজর দিলে দেখবেন সব কটি রেখা কিন্তু স্পষ্ট নয়। ওই অস্পষ্ট রেখাগুলো হল জীবনে আসা একাধিক সম্পর্কের প্রতীক। যদি দেখেন, দুটি স্পষ্ট রেখা সমান্তরালভাবে এগিয়েছে, তাহলে জানবেন একাধিক বিয়ের যোগ রয়েছে আপনার।

কোন বয়সে বিয়ে হবে, তাও বলে দেয় হাতের রেখাই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হৃদয় রেখা থেকে কনিষ্ঠার মূল দূরত্বকে মনে করা হয় ৫০ বছর। যদি বিবাহরেখা এই দুটির একেবারে মাঝ বরাবর থাকে, তাহলে ধরে নেওয়া হয় ২৫ থেকে ২৬-এর মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আপনি। বিবাহ রেখার স্থান বদলে বুঝে নিতে হবে কম বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে নাকি দেরিতে। কীভাবে বুঝবেন বিবাহিত জীবন কেমন কাটবে? বিবাহ রেখা যদি গভীর, স্পষ্ট হয় তাহলে চিন্তার কোনও কারণ নেই। জানবেন সুখে-শান্তিতে ভরে উঠবে জীবন। তবে রেখা যদি হয় পেঁচানো, তাহলে কিন্তু একটু ভাবতেই হচ্ছে। তবে চিন্তার কোনও কারণ নেই, বিশেষজ্ঞদের পরামর্শেই পাবেন দিশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার