shono
Advertisement
Numerology

কাচের চুড়ির রঙই আনবে সৌভাগ্য! পূর্ণ হবে স্বপ্ন, অবশ্যই কিনুন জন্মসংখ্যা মিলিয়ে

বরাবরই মেয়েরা সাজগোজ করতে ভালোবাসে। কানের দুল, চুরির প্রতি তাঁদের আলাদা আকর্ষণ কাজ করে।
Published By: Tiyasha SarkarPosted: 03:39 PM Apr 23, 2026Updated: 04:58 PM Apr 23, 2026

বরাবরই মেয়েরা সাজগোজ করতে ভালোবাসে। কানের দুল, চুরির প্রতি তাঁদের আলাদা আকর্ষণ কাজ করে। হাজারটা থাকলেও নতুন করে কিছু চোখে পড়লে তা কিনতে দুবার ভাবেন না তাঁরা। তবে শুধু যে শখ তা নয়, কাচের চুরিকে পবিত্র বলেও মনে করা হয়। কিন্তু জানেন কি ভাগ্য ফেরাতে অব্যর্থ এই কাচের চুরি? তবে হ্যাঁ, তার জন্য জন্ম তারিখ অনুযায়ী বেছে নিতে হবে রং। তাহলেই কেল্লাফতে!

Advertisement

জন্মসংখ্যা ১ (১, ১০, ১৯, ২৮)

এরা সূর্যের প্রভাবে প্রভাবিত। সংখ্যাতত্ত্ব (Numerology) বলছে, এই জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ লাল ও কমলা রঙের চুরি। কারণ এই রং দু’টি সূর্যের রঙের সঙ্গে সম্পর্কিত। এই রং নাকি জাতকদের জন্যে ডেকে আনে সৌভাগ্য। সুখে ভরে ওঠে দাম্পত্য।

জন্মসংখ্যা ২ (২, ১১,২০, ২৯)

সংখ্যাতত্ত্ব বলছে এই জাতকরা চন্দ্রের দ্বারা প্রভাবিত। এদের জন্য আদর্শ নীল বা রুপোলি রঙের চুরি। যা সাংসারিক টানাপোড়েন দূর করবে। ফিরবে শান্তি।


জন্মসংখ্যা ৩ (৩,১২,২১, ৩০)

৩ জন্মসংখ্যার জাতকরা মেধাবী ও আধ্যাত্মিক হন। এদের জন্য আদর্শ হলুদ, কমলা এবং সোনালি রঙের চুড়ি। যা এদের মানসিক শান্তি ফেরাবে। খুলে যাবে ভাগ্য।

জন্মসংখ্যা ৪ (৪, ১৩, ২২, ৩১)

৪ জন্ম সংখ্যার জাতকরা আর পাঁচজনের থেকে আলাদা। এদের ভাবনা চিন্তা আলাদা, প্রতিবাদী স্বভাবের হন। এই জন্ম সংখ্যার জাতকরা নীল এবং বেগনি রঙের চুড়ি পরুন। দেখবেন আটকে থাকা কাজ হয়ে যাবে নিমেষে।

জন্মসংখ্যা ৫ (৫, ১৪, ২৩)

এই জন্মসংখ্যার জাতকদের জন্য আদর্শ সবুজ রঙের চুড়ি। কারণ সবুজ রং উর্বরতা, নতুন সূচনা এবং বৃদ্ধির প্রতীক।

জন্মসংখ্যা ৬ (৬, ১৫, ২৪)

এই জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ গোলাপি, সবুজ এবং পীচ রঙের চুড়ি। যা প্রেম, ইতিবাচক শক্তি, শান্তির প্রতীক। এই তারিখে যাদের জন্ম তাঁরা এই রঙের চুড়ি পরলে ভাগ্য খুলবেই।

জন্মসংখ্যা ৭ (৭, ১৬, ২৫)

এই জন্মসংখ্যার মহিলাদের জন্য সেরা বাদামি রঙের চুড়ি। তাতে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।

জন্মসংখ্যা ৮ (৮, ১৭, ২৬)

তারিখে জন্ম সে নারীদের তাঁরা পরিশ্রমী, নিবেদিতপ্রাণ হন। জীবনে সঠিক কাজ করায় বিশ্বাসী, তাই তাঁদের ধূসর, কালো এবং গাঢ় নীল রঙের চুড়ি পরা উচিত। কারণ তাঁরা জীবনে খুব সাহসী ও স্পষ্টভাষী হন এবং তাঁদের সেই শক্তির প্রয়োজন হয়।

জন্মসংখ্যা ৯ (৯, ১৮,২৭)

৯ জন্ম সংখ্যার জাতকদের জন্য সেরা লাল, মেরুন এবং জাফরান রঙের চুড়ি। যা প্রাচুর্যের প্রতীক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার