shono
Advertisement
Signature

সইয়ের ধরনই বলে দেয় আপনি কেমন মানুষ, নিজের সম্পর্কে জেনে নিন এখনই

হাতের রেখার মতোই নাকি হাতের লেখাতেও বেশ কিছু চিহ্ন থাকে, যা বলে দেয় আপনি ঠিক কেমন। আপনার ভাবনাচিন্তা কেমন।
Published By: Tiyasha SarkarPosted: 04:18 PM Apr 14, 2026Updated: 04:36 PM Apr 14, 2026

জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জন্মসংখ্যা ও নাম নাকি যে কারও ব্যক্তিত্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পারে। কিন্তু জানেন কি আপনি ঠিক কেমন তা বলে দিতে পারে আপনার সই-ও? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হাতের রেখার মতোই নাকি হাতের লেখাতেও বেশ কিছু চিহ্ন থাকে, যা বলে দেয় আপনি ঠিক কেমন। আপনার ভাবনাচিন্তা কেমন। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

Advertisement

১. অনেকেই আছেন যারা সই করার পর নিচে একটি বিন্দু বা ডট দেন। এর মাধ্যমে বোঝা যায়, ওই ব্যক্তির জীবনে শনির প্রভাব রয়েছে। তবে এই প্রভাব যে নেতিবাচকই হবে তার কোনও মানে নেই। আপনার জন্মছকে যদি শনি ভালো স্থানে থাকে তাহলে সইয়ের নিচের বিন্দু বয়ে আনে সৌভাগ্য।

২. অনেকে সই করে তার নিচে একটি দাগ টেনে দেন। এই রেখা আবেগ ও এনার্জি বোঝায়। তবে অনেকে সইয়ের মাঝে দাগ টানেন, এদের জীবনজুড়ে থাকে লড়াই। অনেক উত্থান-পতনের সাক্ষী হন এরা। সম্ভাবনা থাকে দুর্ঘটনার।

৩. কেউ কেউ নামের প্রথম অক্ষর লেখেন সইয়ের মাঝে। এরা খুব একটা মিশুখে স্বভাবের হয় না। সাফল্যও সহজে ধরা দেয় না এদের কাছে। হাতে টাকা এলেও তা খরচ হয়ে যায় জলের মতো।

৪. কেউ কেউ সই করেন উপর থেকে নিচের দিকে। মনে করা হয়, এরা মানসিকভাবে বিপর্যস্ত। পরিস্থিতি জটিল হলে নিজের ক্ষতি করতেও এরা ভাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement