shono
Advertisement
Vaishakh Amavasya 2026

শুধু মহালয়া নয়, বৈশাখ অমাবস্যায় করা যায় তর্পণ! কবে সেই দিন, কী করলে পাবেন আশীর্বাদ?

এই অমাবস্যা পালনের মূল উদ্দেশ্যই হল-পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা। সঠিক নিয়ম মেনে দিনটি পালন করলে তাঁদের আশীর্বাদ পাওয়া যায়।
Published By: Subhankar PatraPosted: 09:25 PM Apr 15, 2026Updated: 09:36 PM Apr 15, 2026

পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পন মানেই মহালয়া! এমনটাই মানে বাঙালিরা। তবে জানেন কি বৈশাখ মাসের প্রথম অমাবস্যাতেও করা যায় তর্পন! এই অমাবস্যা পালনের মূল উদ্দেশ্যই হল-পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা। সঠিক নিয়ম মেনে দিনটি পালন করলে তাঁদের আশীর্বাদ পাওয়া যায়। সংসারে দুঃখ ঘুচে যায় বলেই বিশ্বাস। কবে বৈশাখ অমাবস্যা? তিথি কী বলছে? কী কী নিয়ম পালন করতে হয়?

Advertisement

কখন শুরু অমাবস্যা?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামিকাল বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাত ৮টা ১১ মিনিটে শুরু হবে অমাবস্যা। শেষ হবে ৫টা ২১ মিনিটে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ তারিখই অমাবস্যা হিসাবে ধরা হবে।

ভোরের প্রথম প্রহরকে পূজা-অর্চনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয়। ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ৯ মিনিটের মধ্যের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলে ধরা হয়। যা স্নান ও পুজোর জন্য আদর্শ। এছাড়াও, সকাল ১১টা ৫৫মিনিট থেকে দুপুর ১২টা ৪৭ মিনিটের মধ্যবর্তী মুহূর্তকেও প্রার্থনার জন্য ভালো সময় মনে করা হয়। 

কেন এই অমাবস্যা গুরুত্বপূর্ণ?

বৈশাখ অমাবস্যায় প্রধানত পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই দিনে তর্পণ ও শ্রাদ্ধানুষ্ঠান করলে প্রয়াত আত্মাদের শান্তি লাভ হয় বলেই বিশ্বাস।

কী নিয়ম মানবেন?

ভোরবেলায় স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। উপবাসও করতে পারেন। অভাবী খাদ্য ও বস্ত্রদান করুন। বিশ্বাস করা হয় এই কাজগুলো জীবনে ইতিবাচক ফল নিয়ে আসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement