shono
Advertisement

কমনওয়েলথ গেমস শুরুর আগেই বিতর্কে ভারতীয় দল

কী ঘটনা ঘটল? The post কমনওয়েলথ গেমস শুরুর আগেই বিতর্কে ভারতীয় দল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 PM Mar 31, 2018Updated: 09:30 PM Mar 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে কেলেঙ্কারি আর লজ্জায় নিমজ্জিত অস্ট্রেলিয়ায় পৌঁছে কি তাতে সংক্রামিত হয়ে পড়ল কমনওয়েলথ গেমসের ভারতীয় ক্রীড়াবিদরা?

Advertisement

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে গেমস শুরু হতে বাকি আর মোটে চার দিন। বিভিন্ন ইভেন্টে দু’শোর বেশি ভারতীয় ক্রীড়াবিদদের অনেকেই ইতিমধ্যে গেমস ভিলেজে ঘাঁটি গেড়েছেন। সঙ্গে কোচ আর কর্তাদের নিয়ে। কিন্তু শনিবার একটি সর্বভারতীয় নিউজ চ্যানেল চাঞ্চল্যকর খবর করেছে, গেমস ভিলেজে ভারতীয় ক্রীড়াবিদের ঘরে ইঞ্জেকশনের সিরিঞ্জ পাওয়া গিয়েছে। পরিষ্কার ডোপিংয়ের ইঙ্গিত! ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্য সরাসরি অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে বলা হয়েছে, তাঁদের ঘর থেকে যদি সিরিঞ্জ পাওয়াও গিয়ে থাকে, তা হলেও তা দিয়ে তাঁরা কেউ কোনও বেআইনি কাজ করেননি। অর্থাৎ ডোপিংয়ের প্রশ্ন উড়িয়ে দেওয়া হয়েছে।

[প্রোদুনোভা নয়, নতুন একটি ভল্ট প্র‌্যাকটিস করছেন দীপা]

খবরে প্রকাশ, গেমস ভিলেজে সকালে ভারতীয় দলের ঘর পরিষ্কার করতে গিয়ে সংশ্লিষ্ট ‘ক্লিনার’ সেখানে সিরিঞ্জের খোঁজ পান। এবং তা জানানও গেমসের শীর্ষ কর্তৃপক্ষকে। শনিবারই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে গেমস কর্তৃপক্ষ। সিজিএফ প্রধান ডেভিড গ্রেভেমবার্গ জানান, যে সিরিঞ্জগুলো পাওয়া গিয়েছে সেগুলোর কেমিক্যাল পরীক্ষা করতে পাঠানো হয়েছে। যার রিপোর্ট তদন্তের কাজে ব্যবহৃত হবে। কমনওয়েলথ গেমস সম্পূর্ণ ভাবে সিরিঞ্জ বর্জিত এবং কোনওরকম বেআইনি কাজকর্ম নূ্যনতম রেহাই পাবে না। তবে ভারতের টিম ম্যানেজার অজয় নারাং পাল্টা বলেছেন, “ওই সিরিঞ্জগুলোর সঙ্গে ভারতীয় ক্রীড়াবিদদের কোনও সম্পর্ক নেই।
তা ছাড়া, ওগুলো আমাদের প্লেয়ারদের ঘরেও ঠিক পাওয়া যায়নি। ঘরের বাইরে পড়ে থাকা একটা জলের বোতলের ভেতরে পাওয়া গিয়েছে।” এখন দেখার গোল্ড কোস্টে ভারতীয়দের আগের সব গেমসের চেয়ে বেশি সোনার পদক জেতার স্বপ্ন এই ঘটনায় ছারখার হবে কি না!

[সন্তোষ ট্রফির ফাইনালে দর্শকদের যুবভারতীতে আসার অনুরোধ ক্রীড়ামন্ত্রীর]

The post কমনওয়েলথ গেমস শুরুর আগেই বিতর্কে ভারতীয় দল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার