shono
Advertisement

ফের একবার রণবীর-অভিষেকদের মুখোমুখি হতে চলেছেন বিরাট-ধোনিরা

জেনে নিন কোন দলের হয়ে খেলবেন কোন তারকা? The post ফের একবার রণবীর-অভিষেকদের মুখোমুখি হতে চলেছেন বিরাট-ধোনিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Oct 12, 2017Updated: 02:22 PM Oct 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বাইশ গজে তারকা তো কেউ আবার সিনেমার পর্দায়। কিন্তু মানবিক কারণে ফের একবার এগিয়ে আসতে চলেছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, অভিষেক বচ্চনের মতো তারকারা। গত দু’বছরের ন্যায় এবারও প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন তাঁরা। আগামী মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলেছে ‘সেলিব্রিটি ক্লাসিকো ২০১৭’। মুখোমুখি হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন অল হার্ট এফসি এবং অভিষেক বচ্চনের অল স্টারস এফসি। শুধু ক্রিকেটাররা নয়, থাকবেন টেনিস-হকির তারকা ক্রীড়াবিদরাও।

Advertisement

[দিওয়ালি বাম্পার অফার Jio-র, ৩৯৯ টাকার রিচার্জে মিলবে ১০০ শতাংশ ক্যাশব্যাক]

বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ অবস্থায় রয়েছে। আগামী ১৩ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তারপরই ভারতে খেলতে আসবে নিউজিল্যান্ড। যদিও কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামার আগেই ফুটবল ম্যাচটিতে অংশ নেবেন বিরাটরা। ম্যাচ সংক্রান্ত প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘দর্শকদের খেলা এবং বিনোদন জগতের মিশ্রণের মাধ্যমে আনন্দ দিতে ফের একবার ফিরে এল সেলিব্রিটি ক্লাসিকো ২০১৭-য় তৃতীয় সংস্করণ নিয়ে। আগামী ১৫ অক্টোবর মুখোমুখি হবে বিরাট কোহলির ফাউন্ডেশনের অল হার্ট ফুটবল ক্লাব এবং অভিষেক বচ্চনের নেতৃত্বাধীন অল স্টারস ফুটবল ক্লাব।’

[হেলমেট নেই, হুঁশ ফেরাতে ট্রাফিক পুলিশের দাওয়াই কবিতা]

এই প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাতে তিনি বলেছেন, ‘এবারের সেলিব্রিটি ক্লাসিকোতে আমার তারকা বন্ধুরা বুঝতে পারবে যে এখানে স্টাইলের থেকেও স্ট্যামিনা গুরুত্বপূর্ণ। ফুটবলে কিন্তু কোনও রি-টেক হয় না।’ এরপরই ভক্তদের উদ্দেশে এই ম্যাচ দেখার আবেদন জানান। ম্যাচ থেকে উপার্জিত পুরো অর্থ চলে যাবে ওই দুই ফাউন্ডেশনে। সেলিব্রিটি ক্লাসিকো ২০১৭ দেখতে ১৫ অক্টোবর চোখ রাখতেই হবে টিভি-র পর্দায়।

এক নজরে দেখে নেওয়া যাক, কোন দলে কে কে খেলবেন:

বিরাটের অল হার্ট ফুটবল ক্লাব: বিরাট কোহলি(অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, কে এল রাহুল, পি আর শ্রীজেস, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, রোহন বোপান্না, অনুপ শ্রীধর, যুজবেন্দ্র চাহাল, বি মঙ্গলদাস, অনিরুদ্ধ শ্রীকান্ত, ভুবনেশ্বর কুমার, কেদার যাদব, এস বদ্রীনাথ, হার্দিক পাণ্ডিয়া, অজিঙ্ক রাহানে, পবন নেগি, দ্বিগিজয়, রোহিত শর্মা, জাহির খান, জসপ্রীত বুমরাহ, আশিস নেহরা, জন্টি রোডস, উমেশ যাদব।

অভিষেক বচ্চনের অল স্টারস ফুটবল ক্লাব: অভিষেক বচ্চন(অধিনায়ক), রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, দিনো মোরিয়া, সুজিত সরকার, কার্তিক আরিয়ান, আরমান জিন, সাবির আলুওয়ালিয়া, শচীন জোশী, নিশান্ত মেহরা, অপরশক্তি খুরানা, জিম সারভ, ভিভিয়ান, করণবীর মেহরা, রাজ কুন্দ্রা, আদার জৈন, বিক্রিম থাপা, রোহন শ্রেষ্ঠা, মার্ক রবিনসন, হারপ্রীত বাওয়েজা, শশাঙ্ক খৈতান।

[নৃশংস খুন ও গোলাপি সাইকেলের রহস্যভেদে আসছে আবার ‘শবর’]

The post ফের একবার রণবীর-অভিষেকদের মুখোমুখি হতে চলেছেন বিরাট-ধোনিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার