shono
Advertisement
Amanpreet Singh Gill

প্রয়াত বিরাট কোহলির সতীর্থ পাঞ্জাবের ক্রিকেটার অমনপ্রীত, শোকস্তব্ধ ক্রীড়ামহল

পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। পরবর্তীকালে খেলেছেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলেও।
Published By: Kishore GhoshPosted: 01:33 AM May 07, 2026Updated: 02:46 PM May 07, 2026

প্রয়াত বিরাট কোহলির সতীর্থ পাঞ্জাবের প্রখ্যাত ক্রিকেটার অমনপ্রীত সিং গিল। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন কিংস ইলেভেন পাঞ্জাবের প্রাক্তন এই পেস ব্যাটারি। প্রাক্তন ক্রিকেটারের অকাল প্রয়াণে শোকগ্রস্ত ক্রীড়ামহল।

Advertisement

পেস বোলার অমনপ্রীতের জন্ম ১৯৮৯ সালে। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। পরবর্তীকালে খেলেছেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলেও। আইপিএলে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েছে খেলেছেন এই ক্রিকেটার। খেলা ছাড়ার পর পাঞ্জাবের নির্বাচক হন তিনি।

অমনপ্রীত সিং গিলের প্রয়াণ শোকবার্তা দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)। তাদের মতে অমনপ্রীতকে শুধু মাঠের প্রতিভার জন্যই মনে রাখা হবে না, বরং খেলার প্রতিটি ক্ষেত্রে তার নিষ্ঠা ও প্রাণশক্তির জন্যও মনে রাখতে হবে— সেটা খেলার সময়ই হোক বা পর্দার আড়ালে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়।

অমনপ্রীতের প্রাক্তন আইপিএল দল পাঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব)-ও  শ্রদ্ধা জানিয়েছে। প্রয়াত ক্রিকেটারের পরিবার, বন্ধু ও ক্রিকেট জগতের সকলের প্রতি সমবেদনা জানিয়ে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছে। আরও বলা হয়েছে, সতীর্থদের কাছে তিনি শুধু একজন ক্রিকেটার ছিলেন না— তিনি ছিলেন একজন বন্ধু, একজন পথপ্রদর্শক এবং পাঞ্জাব ক্রিকেটের একজন গর্বিত প্রতিনিধি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement